Xiaomi 17 Ultra: ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে বাজারে এল শাওমির নতুন ফোন, দাম কত জানেন?

Published : Mar 02, 2026, 04:19 PM IST
Xiaomi 17 Ultra: ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে বাজারে এল শাওমির নতুন ফোন, দাম কত জানেন?

সংক্ষিপ্ত

Xiaomi 17 Ultra: দুটি ফোনেই পাওয়ার দিচ্ছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। কোম্পানির দাবি, এই প্রসেসরটি দারুণ পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি এনার্জিও বাঁচায়, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য একেবারে আদর্শ হতে পারে। 

Xiaomi 17 Ultra: শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ, শাওমি ১৭ এবং শাওমি ১৭ আলট্রা (xiaomi 17 ultra) মডেলগুলিকে শনিবার, বিশ্ব বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। প্রিমিয়াম স্মার্টফোনের বাজার কাঁপাতে হাজির হয়েছে নতুন এই দুটি মডেল। ফোনটিতে এমন কিছু নতুন ফিচার রয়েছে, যা প্রতিযোগীদের কপালে ভাঁজ ফেলে দিতে বাধ্য। সেগুলির মধ্যে শাওমি ১৭ আলট্রা মডেলে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেলের একটি শক্তিশালী পেরিস্কোপ ক্যামেরা (xiaomi 17 ultra price in india)।

প্রিমিয়াম ক্যামেরা নিয়ে হাজির শাওমি ১৭ আলট্রা

দুটি ফোনেই পাওয়ার দিচ্ছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট। কোম্পানির দাবি, এই প্রসেসরটি দারুণ পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি এনার্জিও বাঁচায়, যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য একেবারে আদর্শ হতে পারে। এছাড়া ফোন দুটিতে লেটেস্ট কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪-এর সাপোর্ট।

ফটোগ্রাফির দিক থেকে সবার নজর কেড়েছে শাওমি ১৭ আলট্রা। এটিতে আবার লাইকা (Leica)-র সঙ্গে পার্টনারশিপে তৈরি করা ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। মূল ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের, যাতে একটি ১-ইঞ্চির বড় সেন্সর ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে, এটির সঙ্গে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। 

এই পেরিস্কোপ লেন্সের সাহায্যে অনেক দূরের ছবিও হাই-রেজোলিউশনে তোলা সম্ভব হবে। সেলফির জন্য সামনে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। শাওমি ১৭ আলট্রা-তে রয়েছে ৬.৯ ইঞ্চির একটি LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেসও বেশ ভালো। ফোনটিতে ৬,০০০ mAh-এর একটি বড় ব্যাটারি রয়েছে। এটি ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

শাওমি ১৭ ফোনের ফিচার কী কী?

অন্যদিকে, শাওমি ১৭ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির একটি OLED ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৩৫০০ নিটস। এই ফোনেও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রতিটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেলের। এই মডেলে ৬,৩৩০ mAh ব্যাটারি এবং ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে।

দাম নিয়ে বলতে গেলে, শাওমি ১৭-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ইউরো থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৭,৪৪৯ টাকা। আর শাওমি ১৭ আলট্রা-র দাম শুরু হচ্ছে ১,৪৯৯ ইউরো থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬১,২৬৪ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক চমক নিয়ে আসছে Xiaomi 17 Ultra, দেখে নিন কী কী ফিচার্স আছে এই ফোনে
Nothing Phone 4a: টেক দুনিয়ায় আসছে নতুন ট্রেন্ড, চোখ ধাঁধানো পিঙ্ক ভ্যারিয়েন্ট? নাথিং-এর ফোনে বড় চমক