Xiaomi Smart Door Lock: হাত নাড়লেই খুলবে দরজা! 3D ফেস রেকগনিশন, 2K ক্যামেরা এবং ১৩টি আনলক ফিচারসহ হাজির শাওমি স্মার্ট লক

Published : Nov 25, 2026, 05:56 PM IST

Xiaomi Smart Door Lock: হাত নাড়লেই খুলে যাবে দরজা! 3D ফেস রেকগনিশন, 2K ক্যামেরা এবং ১৩টি আনলক করার সুবিধার সাথে বাজারে এল Xiaomi Smart Door Lock 5। এক নজরে দেখে নিন এই স্মার্ট লকের দাম ও বিস্তারিত ফিচার।

PREV
15
হাত নাড়ালেই দরজা খুলবে শাওমির স্মার্ট লক
স্মার্টফোনের পাশাপাশি ঘরের নানা জিনিসেও নতুনত্ব আনছে শাওমি (Xiaomi)। বাড়ির নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চীনে নতুন Smart Door Lock 5 Face Recognition Edition আনল কোম্পানিটি। চাবি বা আঙুলের ছাপ নয়, শুধু মুখ দেখালেই বা দূর থেকে হাত নাড়লেই দরজা খোলার এই আধুনিক প্রযুক্তি রয়েছে এতে। এর আগে বাজারে আসা Smart Door Lock 5 ও 5C মডেলের পর এবার ১৩ রকমের আনলক সুবিধার সাথে এই নতুন মডেলটি লঞ্চ হল।
25
চোখের পলকে খুলবে 3D ফেস রেকগনিশনে
মানুষের চোখের মতো কাজ করার জন্য এই স্মার্ট লকে রয়েছে ডুয়াল-লেন্স (Dual-lens) যুক্ত 3D ফেস রেকগনিশন সিস্টেম। দরজার সামনে আসার এক সেকেন্ডের মধ্যেই এটি মালিকের মুখ নিখুঁতভাবে চিনে দরজা খুলে দেয়। ১.২ মিটার উচ্চতার বাচ্চা থেকে শুরু করে ২ মিটার লম্বা বড়দের, ০.৪ থেকে ০.৮ মিটার দূর থেকেই এটি মুখ স্ক্যান করতে পারে। ছবি বা ভিডিও দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করলে এর 3D Liveness Detection প্রযুক্তি তৎক্ষণাৎ তা ধরে ফেলে। ঘুটঘুটে অন্ধকারেও এটি সমানভাবে কাজ করে, যা এর অন্যতম বড় সুবিধা।
35
স্পর্শ ছাড়াই খুলবে স্ক্যানার
যাঁদের হাতের রেখা অস্পষ্ট হয়ে গেছে, হাতে ভিজে বা ময়লা রয়েছে এবং ছোট বাচ্চাদের কথা ভেবে এতে Contactless Palm Vein সুবিধা দেওয়া হয়েছে। সেন্সরের ১২ সেমি থেকে ২০ সেমি দূরে হাতের তালু দেখালেই নিয়ার-ইনফ্রারেড লাইটের (Near-infrared light) সাহায্যে ত্বকের নিচে থাকা রক্তনালীর বিন্যাস স্ক্যান করে এক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দেবে এটি।
45
১৩ রকম আনলক, 2K ক্যামেরা ও সিকিউরিটি ফিচার

মুখের পরিচয় এবং পাম স্ক্যানার ছাড়াও এটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, স্থায়ী ও অস্থায়ী পাসওয়ার্ড, ব্লুটুথ, মোবাইল অ্যাপ দিয়ে দূর থেকে খোলার সুবিধা এবং ইমার্জেন্সির জন্য সাধারণ চাবির অপশন। শাওমি ফোন, স্মার্ট ওয়াচ, ব্যান্ড ও NFC কার্ড দিয়েও এই দরজা খোলা যায়। দরজার বাইরে কে আছে তা পরিষ্কার দেখতে এতে ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের 3MP 2K ক্যামেরা বসানো হয়েছে। দরজার সামনে সন্দেহজনক কাউকে দেখলে রাডার সেন্সর নিজে থেকেই ভিডিও রেকর্ড করে মালিকের ফোনে অ্যালার্ট পাঠায়। দরজার ভেতরের দিকে ৩.৯৭ ইঞ্চির স্ক্রিন আছে। বাইরে থেকে কেউ ডোরবেল বাজালে ভেতরের স্ক্রিনে তার মুখ দেখা যায়। বাড়িতে না থাকলেও মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলে দরজা খোলা যায়। দরজা ঠিকমতো বন্ধ না হলে বা কেউ লক ভাঙার চেষ্টা করলে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে এটিতে।

55
ব্যাটারি লাইফ ও দামের বিস্তারিত

এই লকে থাকা 5,000mAh লিথিয়াম ব্যাটারি প্রায় ৪ মাস একটানা ব্যাকআপ দিতে পারে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ভেতরে থাকা ৪টি AA ব্যাটারি নিজে থেকেই চালু হয়ে লকটিকে আরও ৬ মাস পর্যন্ত সচল রাখে। আর যদি পুরোপুরি চার্জ শেষও হয়ে যায়, বাইরে থাকা USB-C পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক যুক্ত করে দরজা খোলা সম্ভব। বর্তমানে চীনে এই স্মার্ট ডোর লকের প্রি-সেল চলছে। এর দাম ধরা হয়েছে ২,১১৬ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,০০০ টাকা)। তবে সরকারি ভর্তুকিতে এটি ১,৭৯৯ ইউয়ানে (প্রায় ২১,৫০০ টাকায়) পাওয়া যাচ্ছে। অন্যান্য দেশে কবে আসবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories