নজরুল মঞ্চে কেকে-এর শেষ লাইভ শো

নজরুল মঞ্চে কেকে-এর শেষ লাইভ শো

Published : Jun 01, 2022, 08:11 PM IST

চলে গেলেন গায়ক কে কে। কলকাতায় লাইভ পারফরম্যান্স চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এরপর অনুষ্ঠান শেষ করে গ্র্যান্ড হোটেলে ফিরে যান। সেখানে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র পারফর্ম করা শেষ লাইভ শো-এর কয়েক ঝলক আপনাদের জন্য। 

প্রসঙ্গত, কেকের জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। ছোটবেলা কাটে নয়াদিল্লিতে। কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কৃষ্ণকুমার কুন্নাথের প্রেরণা। তাঁকে দেখেই মূলত সঙ্গীত জীবনে আসেন তিনি। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে কেকে জানান, তিনি আর.ডি বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন হলিউড গায়কের অনুরাগী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বই পাড়ি দেন বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে। ১৯৯৭ সালে 'হম দিল দে চুকে সনম' ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান।  কেকে-র অকাল প্রয়াণ সত্যিই মেনে নেওয়া কঠিন। 

10:05Dhumketu Dev Subhashree: নৈহাটির বড়মার মন্দিরে দেব-শুভশ্রী, ধূমকেতু নিয়ে কী মানত এই জুটির?
08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা
07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব
10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও
03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র
10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব
03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো
05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা
Read more