সুপার সানডের ভোরে বিশ্ব ফুটবলের মহারণ, নেইমার বনাম মেসির লড়াইয়ের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব

Published : Jul 10, 2021, 03:59 PM ISTUpdated : Jul 10, 2021, 11:15 PM IST

সুপার সানডের ভোরে বিশ্ব ফুটবলের মহারণ। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানায় স্থানীয় সময় শনিবার রাত ন’টায় খেলা শুরু হবে। ভারতীয়রা তবে খেলা দেখতে পাবেন রবিবার ভোররাতে। এই নিয়েই ফুটবল প্রেমীদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে। ফুটবল ইতিহাসে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই যুদ্ধ-যুদ্ধ আবহ। শেষ বার ১৪ বছর আগে কোপা ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। মেগা ফাইনালে মেসি-নেইমারের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে ৪৬ বার জয় পেয়েছে ব্রাজিল, ৪০টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে। ফুটবল ইতিহাসে এই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বী। শেষ কোপা চ্যাম্পিয়নও হয়েছিল ব্রাজিল। ২০১৯ সালে ব্রাজিল আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দেয়। কোপা ২০২১ -এর ফাইনালে ট্রফি জিতেই দেশে ফিরতে চান মেসি। অপরদিকে দেশের মাটিতে ট্রফি জিততে মরিয়া নেইমাররা। শেষ হাসি কে হাসবে তার জন্য অপেক্ষা রবিবার ভোরের।

03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা
04:05East Bengal Foundation Day : ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন বাংলাদেশের শিল্পী মেহরিনের