আইএসএল- আই লিগ দ্বন্দ্বে কৈলাসের দ্বারস্থ দুই প্রধান, ময়দানেও গেরুয়া রাজনীতি, দেখুন ভিডিও

আইএসএল- আই লিগ দ্বন্দ্বে কৈলাসের দ্বারস্থ দুই প্রধান, ময়দানেও গেরুয়া রাজনীতি, দেখুন ভিডিও

Published : Jul 12, 2019, 03:41 PM IST
  • কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ ইস্ট- মোহন কর্তাদের
  • লিগ জট কাটাতে হস্তক্ষেপের অনুরোধ
  • সহযোগিতার আশ্বাস দিলেন বিজেপি নেতা

আইএসএলকে দেশের সেরা লিগ ঘোষণা করার বিরুদ্ধে এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দ্বারস্থ হলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্তারা। এ দিন কলকাতার একটি হোটেলে গিয়ে বিজেপি নেতার সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন দুই প্রধানের কর্তারা। বিজেপি নেতাকে তাঁরা বোঝান, শতাব্দী প্রাচীণ দুই ক্লাবের সঙ্গে লক্ষ লক্ষ ফুটবল সমর্থকের আবেগ জড়িয়ে। অথচ ফেডারেশনের সিদ্ধান্তে কলকাতার দুই প্রধানকে দ্বিতীয় সারির লিগে খেলতে হবে। কারণ আইএসএল-কে দেশের সেরা লিগ ঘোষণা করে আই লিগকে দ্বিতীয় সারির লিগ করার পথেই এগোচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর এবছরও আই লিগেই খেলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। 

মূলত দুই প্রধানে খেলা প্রাক্তন গোলরক্ষক এবং বিজেপি নেতা কল্যাণ চৌবের মধ্যস্থতাতেই এ দিন বিজেপি নেতার কাছে যান ইস্ট- মোহন কর্তারা। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপি-র প্রার্থী হলেও পরাজিত হন কল্যাণ চৌবে। কলকাতা ফুটবলের মক্কা বলে জানলেও দুই লিগ নিয়ে জটিলতার কথা জানতেন না বিজেপি নেতা। তবে এ দিনের বৈঠকের পরে দুই প্রধানের সমস্যা সমাধানে তিনি উদ্যোগী হবেন বলেই নাকি প্রতিশ্রুতি দিয়েছেন কৈলাস। কয়েকদিন আগেই এই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিল আই লিগের ক্লাব জোট। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দিল্লিতে সরব হন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। সবমিলিয়ে দুই প্রধানকে নিয়ে ফুটবল সমর্থকদের আবেগের কথা ভেবে এবার লিগ জটে রাজনীতির রংও লাগছে। 
 

03:37Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা