কন্যাশ্রী ও সবুজসাথীর জন্য কৃতজ্ঞতা, সাইকেলে চেপে মমতার বাড়িতে মালদহের সায়ন্তিকা

কন্যাশ্রী ও সবুজসাথীর জন্য কৃতজ্ঞতা, সাইকেলে চেপে মমতার বাড়িতে মালদহের সায়ন্তিকা

Published : May 26, 2022, 11:02 PM IST

কন্যাশ্রী ও সবুজসাথীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ছোট্ট সায়ন্তিকার। এর জন্য ছুটে এল মালদহ শহরের বছর আটেকের মেয়ে সায়ন্তিকা দাস। 
মালদহ শহরের ২০ নম্বর ওয়ার্ডের বাবা-মা ও দুই দিদির সঙ্গে বাস তার। বৃহস্পতিবার সকালে গৌড় এক্সপ্রেসে করে শিয়ালদহ পৌঁছয় সায়ন্তিকা। সেখান থেকে একটা সাইকেল নিয়ে সে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানায় ছোট্ট সায়ন্তিকা।  

কন্যাশ্রী ও সবুজসাথীর মত জনকল্যাণ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে সুদূর মালদা থেকে কলকাতায় এল দ্বিতীয় শ্রেণীর এক ক্ষুদে পড়ুয়া। বছর আটের ছাত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দিয়ে দেখা করে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা দাস গৌড় এক্সপ্রেসে করে মালদা থেকে শিয়ালদায় আসে। শিয়ালদা স্টেশন থেকে একটি সাইকেলে করে রওনা দেয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। ছাত্রী মুখ্যমন্ত্রীর জন্য একাধিক উপহারও নিয়েছিল। সঙ্গে ছিল তার বাবা ও মা। মালদার বাসিন্দা সায়ন্তিকা দাস। সায়ন্তিকার ইচ্ছে ছিল সাইকেলে করেই ৩৫০ কিলোমিটার অতিক্রম করে মালদা থেকে কালীঘাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবে। কিন্তু এতদূরের রাস্তা ছোট্ট একটি মেয়ের পক্ষে সাইকেলে পাড়ি দেওয়া খুবই কঠিন। তাই স্থানীয় কর্মকর্তারা সায়ন্তিকা ও তার বাবা মাকে বুঝিয়ে-সুঝিয়ে মত পরবর্তন করতে বাধ্য করে। শেষপর্যন্ত দাস পরেবার ট্রেনেই রওনা দেয় মালদা থেকে। কিন্তু শিয়ালদায় নেমে ছোট্ট মেয়ে সায়ন্তিকা সাইকেলেই রওনা দেয় মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। তার সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর জন্য মালদা থেকে আনা আম ও আমের নানান পদ।

06:15Babri Masjid Controversy: বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে ধুয়ে দিলেন অযোধ্যার মহন্ত সীতারাম দাস, করলেন কঠিন প্রশ্ন।
05:46Tripura BSF Attack: সীমান্তে তাণ্ডব চালিয়ে রেহাই নেই! বিএসএফের উপর হামলার পর পুলিশের বড় অ্যাকশন! ধৃতদের মধ্যে কারা রয়েছেন?
09:16PM Modi Inaugurates Pune Metro Projects: ২১,৮০০ কোটির মেট্রো উপহার পুনেকে! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
08:05Cyclone Murasu Landfall: আছড়ে পড়তেই ভয়ংকর রূপ মুরাসুর! গাছপালা উপড়ে পড়ছে, কেমন পরিস্থিতি ওঙ্গোলেতে?
11:00Cyclone Murasu Landfall: মধ্যরাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! ১২০ কিমি বেগে ঝড়, লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, পুদুচেরিতেও বিপর্যয়
12:54Cyclone Murasu Update: ধেয়ে আসছে সাইক্লোন মুরাসু, জগন্নাথ ধামে বৃষ্টি! ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা?
20:42BJP on INDIA Bloc Rally: 'এক মুঠো লোক এসেছিল...', রাহুলকে ফের ধুয়ে দিলেন সম্বিত! কী কী বললেন?
09:54Neha Bora: 'BJP-RSS-এর জায়গা এবার ডাস্টবিনে হবে!', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার
18:14Himanta Biswa Sarma: SIR নিয়ে হঠাৎ বাবর-ঔরঙ্গজেবের প্রসঙ্গ! কী বললেন হিমন্ত? কংগ্রেসকে তুলোধোনা!
07:28Akhilesh Yadav: ‘উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন ডবল জিরো হবে!’ রামলীলা ময়দানে গর্জে উঠলেন অখিলেশ
Read more