নিজের আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত কুণাল, কী বলছেন তৃণমূলের মুখপাত্র

নিজের আত্মহত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত কুণাল, কী বলছেন তৃণমূলের মুখপাত্র

Published : May 13, 2022, 09:16 PM ISTUpdated : May 13, 2022, 10:04 PM IST

আত্মহত্যার মামলায় কুণালকে দোষী সাব্যস্ত করল আদালত। এমএলএ এমপি আদালতের বিচারক মনোজিৎ ভট্টাচার্য বলেছেন, আত্মহত্যার চেষ্টা হয়েছিল কিন্তু শাস্তি দেব না। শুধু ওকে বলব, এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করেছেন , করুন। যত অবসাদই আসুক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয়না। এই মামলার রায় দানের পর বিচারক আরো বলেন, আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত ঘরের সন্তান। আপনার থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনে লড়ুন। কাজ চালিয়ে যান।' 

২০১৩ সালে একটি বেআইনি অর্থলগ্নি সংস্থার আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার করা হয়েছিল কুণাল ঘোষকে। তাকে তখন প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়। ২০১৪ সালে ১৩ নভেম্বর সংশোধনাগারের মধ্যে আচমকাই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন কুণাল ঘোষ। সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কুণাল ঘোষ একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এরপরেই কুণাল ঘোষকে এসএসকেম-হাসপাতালে ভর্তি করানো হয়। বিধাননগরের এমএলএ এমপি আদালতে কুণাল ঘোষের আত্মহত্যার চেষ্টার মামলা বহু দিন ধরেই চলে। এই মামলায় জেলের রক্ষী থেকে কয়েদী, অনেকরই সাক্ষ নেওয়া হয়েছে। অনেক পুলিশ কর্তারও স্বাক্ষ নেওয়া হয়। যদিও কুণাল ঘোষের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছিলেন, তার পেটের ভিতর অনেকগুলি ঘুমের ওষুধ ছিল।
এই মামলায় রায় প্রসঙ্গে এমএলএ এমপি আদালতের বিচারক মনোজিৎ ভট্টাচার্য বলেছেন, আত্মহত্যার চেষ্টা হয়েছিল কিন্তু শাস্তি দেব না। শুধু ওকে বলব, এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করেছেন , করুন। যত অবসাদই আসুক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয়না। এই মামলার রায় দানের পর বিচারক আরো বলেন, আপনি বিশিষ্ট সাংবাদিক। প্রতিষ্ঠিত ঘরের সন্তান। আপনার থেকে সমাজ অনেক কিছু আশা করে। আপনি মামলা আইনে লড়ুন। কাজ চালিয়ে যান।' অপরদিকে, কুণাল ঘোষ বলেন, 'বৃহত্তর ষড়যন্ত্রের শিকার আমি। সেদিন যারা বলেছিলেন, আমি পাগল, নাটক করছি। এখন প্রমাণিত হয়েছে। রাজ্য সরকারের পুলিশ প্রমাণ করে দিল যে, আমি কোনওদিনও নাটক করিনি। বিচারক আজ আমাকে একটু তিরঙ্কারই করেছেন বলা যায়।' কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেছেন, '৩০৯ ধারায় যে মামলাটি চলছিল, তাতে কুণাল ঘোষ দোষী সাবস্ত হয়েছেন। কিন্তু আদালত তাকে কোনও শাস্তি দেয়নি। অর্থাৎ তার কোনও জরিমানা বা জেল হয়নি। আদালত বলেছে, সমাজ ওর থেকে অনেক কিছু আশা করে।'

05:09Chirag Paswan on Mamata: মমতার গ্যাস প্রতিবাদকে চরম আক্রমণ চিরাগ পাসোয়ানের, দেখুন ভিডিও
08:48West Bengal Election Date 2026: কমিশনের বড় চমক ২ দফায় ভোট, ঘোষণা হল দিনক্ষণ! ৪ মে ভাগ্য নির্ধারণ বাংলার
14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন