মালদহের কালিয়াচক থেকে গ্রেফতার এক চিনা সন্দেহভাজন, এক নজরে সংবাদ শিরোনাম

মালদহের কালিয়াচক থেকে গ্রেফতার এক চিনা সন্দেহভাজন, এক নজরে সংবাদ শিরোনাম

Published : Jun 11, 2021, 12:16 PM ISTUpdated : Jun 12, 2021, 10:32 PM IST
  • গ্যাংস্টারদের দেহ নিতে কলকাতায় পরিবার
  • টুইট করে নুসরতকে বিঁধলেন অমিত মালব্য
  • এবারও ভক্তশূণ্য রথযাত্রা পালন হবে
  •  মালদায় গ্রেফতার চিনা নাগরিক

নিউটাউনের সুখবৃষ্টি আবাসনে এনকাউন্টার হয় দুই গ্যাংস্টার। তাঁদেরই দেহ নিতে এবার কলকাতায় তাঁদের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঞ্জাব থেকে কলকাতায় আসেন তাঁরা। সেখান থেকে পৌঁছিয়ে যায় টেকনো সিটি থানায়। নিউটাউনের এনকাউন্টার ঘটনায় আহত হয় এক পুলিশ অফিসার। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন সল্টলেক আমরিতে। নিউটাউনে আহত পুলিশ অফিসারের অবস্থা স্থিতিশীল, এমনটাই জানা গিয়েছে। এবারও ভক্তশূণ্য রথযাত্রা পালন হবে পুরীতে। কোভিড বিধি মেনেই পুরীর রথযাত্রা পালিত হবে এ বছর। তবে ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না বলে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। সংসদে কী অসত্য পরিচয় দিয়েছেন সাংসদ নুসরত জাহান টুইট করে এবার এমনই প্রশ্ন করতে শোনা গেল বিজেপি -র অমিত মালব্যকে। তাঁর এই প্রশ্নর অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন কুণাল ঘোষ। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৭৪ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। সংক্রমিত হয়েছে ৪৮৫। মালদহের কালিয়াচক থেকে গ্রেফতার এক চিনা সন্দেহভাজন। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার কার হয় তাঁকে। তাঁর নাম এবং অন্যান্য তথ্য এখনও পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। অমাবস্যার আগে ফের অশনি সঙ্কেত। অমাবস্যার কটালে উত্তাল হতে পারে সমুদ্র। সেই সঙ্গেই হতে পারে জলচ্ছাসও। সমুদ্র তীরবর্তী ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। সমুদ্রে যেতেও নিষেধাঞ্জা জারি হয়েছে।

14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ