গুজরাট বিস্ফোরণে যুক্ত দুই চক্রীর আশ্রয়দাতা সন্দেহে গ্রেফতার বসিরহাটের এক ব্যাক্তি

গুজরাট বিস্ফোরণে যুক্ত দুই চক্রীর আশ্রয়দাতা সন্দেহে গ্রেফতার বসিরহাটের এক ব্যাক্তি

Published : Aug 22, 2020, 05:15 PM IST
  • আহমেদাবাদ বিস্ফোরণ কান্ডে যুক্ত দুই চক্রীর আশ্রয়দাতা গ্রেফতার 
  • ২০০৬ সালে আহমেদাবাদে ঘটে ছিল এই বিস্ফোরণ
  • অভিযুক্ত ব্যাক্তির নাম আব্দুর রাজ্জাক গাজী
  • স্ত্রী নাজমা বিবির কথায় চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর স্বামীকে

আহমেদাবাদ বিস্ফোরণের দুই চক্রীর আশ্রয়দাতা সন্দেহে গ্রেফতার করা হয়েছে বসিরহাটের এক ব্যাক্তিকে। অভিযুক্ত ব্যাক্তির নাম আব্দুর রাজ্জাক গাজী। গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড গোপন সূত্রে খবর পেয়ে যোগাযোগ করে রাজ‍্য পুলিশের সঙ্গে। পরে রাজ‍্য পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ তৎপরতায় গ্রেফতার করা হয় তাঁকে। গত মঙ্গলবার বসিরহাট থানার শাঁখচূড়া-বাগুন্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাদানা পেট্রলপাম এলাকা থেকে গ্রেফতার হন রাজ্জাক। রাজ্জাকের স্ত্রী নাজমা বিবির কথায় তাঁর স্বামীকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ২০০৬ সালে গুজরাটের আহমেদাবাদে যখন বিস্ফোরণ হয় সেই বছরেই রাজ্জাকের সঙ্গে নাজমার বিয়ে হয়। তারপর থেকে রাজ্জাক বায়রে কোথাও যায়নি এমনকি তার আগেও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন রাজ্জাক। এছাড়াও নাজমা জানিয়েছেন যাকে গ্রেফতার করতে আসা হয়েছিল তাঁর নাম রাজ্জাক ওরফে রাজা অথচ রাজ্জাককে রাজা বলে কেওই চেনেন না, তাঁর একটাই নাম 'রাজ্জাক'। ছেলে আশিক গাজী ও মেয়ে মিমি সুলতানাকে নিয়ে সুখের সংসার রাজ্জাকের। রাজ্জাক প্রতিবেশিদের কাছেও খুব আপন, সে যে এমন কাজ করতে পারে সেই কথা কেও মেনে নিতে পারছেননা। এমনকি প্রতিবেশীরা জানিয়েছেন প্রয়োজন হলে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তাঁরা।        

06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ
08:34US Iran: নিহত খামেনেই! এবার অশান্তির আঁচ কাশ্মীরে, দেশজুড়ে মৌলানাদের তীব্র প্রতিক্রিয়া
08:36'আমি অসৎ নই', আবগারি নীতি মামলার রায়ের পর কেঁদে ভাসালেন কেজরিওয়াল
02:40বাংলায় সব হিন্দুদের গোপাল পাঁঠা হতে হবে, মমতাকে হারাতে গিরিরাজের দাওয়াই
07:17মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু
03:38'পশ্চিমবঙ্গ' থেকে 'বাংলা'! বাংলাদেশ নামের সাথে মিল? মমতার নামবদলের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের
07:14Jharkhand Crash: রাঁচি থেকে উড়েছিল প্রাণ বাঁচাতে, মাঝপথেই শেষ হয়ে গেল সব!
05:31বাগুইআটির হাতিয়াড়ায় ভাড়াবাড়িতে বসেই...মালদার উমরকে নিয়ে রহস্য! ৭ দিনের পুলিশি হেফাজত