Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী

Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী

Published : Aug 14, 2022, 09:01 PM IST

এশিয়ানেট নিউজ সম্বাদের মখোমুখি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে দেশ নিয়ে অনেক কথাই বলেছেন জয়শঙ্কর। জানিয়েছেন কীভাবে গত ১০ বছরে দেশের লক্ষ্যবস্তু অনেকটা সরেছে এবং যা ভারতকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের সামনে প্রতিষ্ঠা দিয়েছে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি বই, যার নাম দ্য ইন্ডিয়া ওয়ে। সেখানেই তিনি স্পষ্ট করেছেন যে এখন আন্তর্জাতিক মঞ্চে ভারত আর মিউ মিউ করবে না, সেটা সমস্ত উন্নত রাষ্ট্রই বুঝতে পেরেছে। ভারত তার বিদেশনীতি ঠিক করবে সম্পূর্ণভাবে দেশবাসীর স্বার্থকে মাথায় রেখে। এশিয়ানেট নিউজ সম্বাদেও যেন তেমনই সুর শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির ঠিক আগের মুহূর্তে বিদেশমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন অজিত হনুমাকানভার, যিনি এশিয়ানেট সুবর্না নিউজের এডিটর ইন-চিফ। অজিতের প্রশ্ন ছিল যে স্বাধীনতার ৭৫ বছরে বিদেশমন্ত্রী হিসাবে তিনি মনে করছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে জয়শঙ্কর জানান, যে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে স্বাধীনতা গ্রহণের পর চলার রাস্তাটা অতটা সহজ ছিল না। দেশ উন্নতি করেছে, এগিয়েছে সত্যি। কিন্তু এমন এমন অনেক কাজ হওয়াটা দরকার ছিল যা হয়ে ওঠেনি। এর ফল ভুগতে হয়েছে দেশবাসীকে। কিন্তু, গত ১০ বছরে দেশ এক শক্ত ভিত তৈরি করতে পেরেছে। এর ফলে দেশবাসী এক নতুন উৎসাহ পেয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চেও এই মজবুত ভিত ভারতকে এক শক্তিশালীল রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশে সাহায্য করেছে। 

05:41Ganesh Chaturthi 2026: লালবাগচা রাজার দর্শনে জনস্রোত, নজর কাড়ছে ৬৯ ফুটের খৈরাতাবাদ গণেশও
10:24Modi Jingping: ব্রিকসে মোদী-জিনপিং মুখোমুখি, ড্রাগনের সঙ্গে লাদাখ সীমান্ত নিয়ে কী চুক্তি হল ভারতের?
06:22Putin Walk: এক হাত প্রায় স্থির, অন্য হাত সামান্য নড়ছে! পুতিনের হাঁটার ভঙ্গি 'ভাইরাল'! কেন এত নজর কাড়ল?
09:01BRICS 2026: দিল্লি থেকে বিশ্বকে কী কড়া বার্তা দিলেন মোদী? ব্রিকসের মঞ্চে বদলে গেল বহু সমীকরণ! দেখুন
07:25Modi Putin Meet: পুতিনকে মোদীর বিশেষ উপহার! প্রাচীন তামিল বই 'থিরুক্কুরাল'-এর সঙ্গে রাশিয়ার কী গোপন যোগ?
05:59BRICS summit 2026: মার্কিন শুল্কের চাপ, না নতুন সমীকরণ? দিল্লি সফরে চীনের আসল উদ্দেশ্য কী? কী জানালেন চিনা সাংবাদিক?
09:41Putin in INDIA: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মুখোমুখি হবেন মোদী-পুতিন? কী ঘটতে চলেছে এবার?
05:10Gandhinagar Building Collapse: বিকট শব্দে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল, গান্ধীনগরে শিউরে ওঠা দৃশ্য! ধ্বংসস্তূপের নিচে আটকে কতজন?
08:48Rasuwa Tunnel Rescue: ভয়াবহ দৃশ্য, এইভাবে সুড়ঙ্গে কেউ আর বেঁচে আছে? রসুয়ার অন্ধকার টানেলে চরম আতঙ্ক! তল্লাশিতে ভারতীয় বিশেষজ্ঞরা
10:54বিরোধীদের নারাজ ফুফা কটাক্ষ থেকে জেন জি-কে বড় বার্তা, মোদীর পাঁচ বড় দাবি