Tripura: আগরতলার তুলসী বতি স্কুলে ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা

Tripura: আগরতলার তুলসী বতি স্কুলে ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা

Published : Nov 25, 2021, 12:59 PM ISTUpdated : Nov 25, 2021, 01:08 PM IST

ত্রিপুরা নির্বাচনের দিকে নজর এখন সকলের। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সেখানে ভোট। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে শুরু হয়ে যায় ভোট। আগরতলা পৌর নিগমের ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা এদিন তুলসী বতি স্কুলে ভোট দিলেন তিনি।

ত্রিপুরা নির্বাচনের দিকে নজর এখন সকলের। কার্যত পাখির ছোখ এখন ত্রিপুরা পুরনির্বাচন। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই সেখানে ভোট। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে শুরু হয়ে যায় ভোট। আগরতলা পৌর নিগমের ভোট দিলেন বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা এদিন তুলসী বতি স্কুলে ভোট দিলেন তিনি। প্রসঙ্গত, সকাল ৭ থেকে বিকেল ৪ পর্যন্ত ত্রিপুরায় চলবে পুরভোট ( Tripura Municipal Polls 2021)। আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ সহ ৬ টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। মোট বুথ ৬৪৪ টি। এর মধ্যে ৩৭০ টি অতি স্পর্শকাতর এবং ২৭৪ টি স্পর্শকাতর। অশান্তি এড়ানোর জন্য আগরতলা সহ বিভিন্ন বুথে সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৩৪ ওয়ার্ডের মধ্যে ১১২ টি ইতিমধ্যেই জিতে গিয়েছে বিজেপি। মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েত বোর্ড গঠন করেছে শাসকদল। ২০ টি পুর অঞ্চলের বাকি ২২২ টি আসনে হবে ভোট। 

08:48West Bengal Election Date 2026: কমিশনের বড় চমক ২ দফায় ভোট, ঘোষণা হল দিনক্ষণ! ৪ মে ভাগ্য নির্ধারণ বাংলার
14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা