ভাটপাড়ায় ফের বোমাবাজি, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

ভাটপাড়ায় ফের বোমাবাজি, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

Published : Jul 08, 2021, 08:12 PM IST
  • কেন্দ্রীয় প্রতিমন্ত্রী -র দায়িত্বে রাজীব 
  • প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল  সিং
  • ভিড় ট্রেন থেকে পড়ে আহত ১ যাত্রী
  • জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পেল পরিবার

ভারতের একজন অন্যতম সেরা উদ্যোগপতি রাজীব চন্দ্রশেখর। মোদীর মন্ত্রীসভায় স্থান পেলেন এবার তিনি। বুধবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। এই দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন, এমনটাই জানালেন তিনি। প্রয়াত প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় রচপাল  সিং -এর। করোনা রুখতে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন না থাকায় ভিড় হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনে। ট্রেনে ভিড়ের কারণেই আবারও দুর্ঘটনা। স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যাত্রী। আই সিইউতে বেঁচে আছে রোগী। কিন্তু তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে তাকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ উঠল একটি বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ -র বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পালিত হল জ্যোতি বসুর জন্ম বার্ষিকী। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্ম বর্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল ও বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম দাঁড়াল ১০০ টাকা ৬২ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম দাঁড়াল ৯২ টাকা ৬৫ পয়সা। করোনা আবহে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। ২ অগাস্ট থেকে শুরু হবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু হবে বলে জানা গিয়েছে। ভাটপাড়ায় ফের বোমাবাজি। ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগরে বুধবার রাতে বোমাবাজি হয়। সেখানে বিজেপি কর্মী রাজু লহরীর বাড়ি লক্ষ্য করে চলে বোমাবাজি। ঘটনায় আতঙ্কিত রাজু লাহিড়ির পরিবার। আজ থেকেই জন সাধারণের জন্য খুলে গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্যান। এখন থেকে সকাল ৬টা থেকে খোলা থাকবে বাগান। তবে প্রবেশের জন্য করোনা টিকার দুটি ডোজ বাধ্যতামূলক। মিউজিয়াম গ্যালারি আপাতত বন্ধই থাকবে।

07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ
08:34US Iran: নিহত খামেনেই! এবার অশান্তির আঁচ কাশ্মীরে, দেশজুড়ে মৌলানাদের তীব্র প্রতিক্রিয়া
08:36'আমি অসৎ নই', আবগারি নীতি মামলার রায়ের পর কেঁদে ভাসালেন কেজরিওয়াল
02:40বাংলায় সব হিন্দুদের গোপাল পাঁঠা হতে হবে, মমতাকে হারাতে গিরিরাজের দাওয়াই
07:17মোদীর জন্য গেরুয়া সাজ! মোদীকে স্বাগত জানাতে গেরুয়া পোশাকে হাজির সারা নেতানিয়াহু
03:38'পশ্চিমবঙ্গ' থেকে 'বাংলা'! বাংলাদেশ নামের সাথে মিল? মমতার নামবদলের প্রস্তাবে আপত্তি কেন্দ্রের