গ্যাসচেম্বার রাজধানীতে তীব্র আতঙ্কে বাসিন্দারা, বাতিল ৩২টি উড়ান, জল ছেটাল এসডিএমসি, দেখুন ভিডিও

গ্যাসচেম্বার রাজধানীতে তীব্র আতঙ্কে বাসিন্দারা, বাতিল ৩২টি উড়ান, জল ছেটাল এসডিএমসি, দেখুন ভিডিও

Published : Nov 03, 2019, 07:37 PM IST


হাল্কা বৃষ্টি হওয়ায় দিল্লির বাতাসের গুণমান সিভিয়ার প্লাস থেকে সিভিয়ারে নেমে এল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি বিমান বাতিল করতে হয়। দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি গেট এলাকায় জল ছেটানো হয়। তবে রীতিমতো আতঙ্কে ভুগছেন দিল্লিবাসীরা।

সামান্য উন্নতি হল দিল্লির বায়ু দুষণের। এদিন সকালে হাল্কা বৃষ্টি হওয়ায়, বাতাসের গুণমান সিভিয়ার প্লাস থেকে সিভিয়ারে নেমে এল। তবে তফাতটা একেবারেই ১৯-২০। এদিনও সকাল থেকেই ঘন ধোঁয়াশায় ঢেকে ছিল দিল্লির অঘধিকাংশ এলাকা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩২টি বিমান বাতিল করতে হয়। একই সঙ্গে দুষণ প্রতিরোধে দক্ষিণ দিল্লি পুরসভার পক্ষ থেকে দিল্লি গেট এলাকায় জলের গাড়ি থেকে জল ছেটানো হয়। তবে এইসব পদক্ষেপে আদৌ সন্তুষ্ট নন দিল্লিবাসীরা। রীতিমতো আতঙ্কে ভুগছেন তাঁরা। বলছেন,. রাস্তায় বের হলে মুখ, চোখ জালা করছে। অনেকেরই অভিযোগ, কেন্দ্র হোক কি রাজ্য, দূষণ নিয়ে সরকারের কোনও মাথাব্যথাই নেই। তাঁদের বক্তব্য এই ঘটনা ভারতের বদলে অন্য কোনও দেশের রাজধানীতে হলে এতক্ষণে হুলুস্থুলু পড়ে যেত। কিন্তু এখানে সবাই হাত গুটিয়ে বসে আছে।

 

06:37Health News: ঘরে ঘরে রহস্যময় জ্বর! কতটা উদ্বেগের এই পরিস্থিতি? কোভিড নাকি H1N1?
02:11ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
05:22Manipur Protest: মশাল হাতে হাজার হাজার মহিলার বিক্ষোভের আগুন ইম্ফলে, পিছনে কী কারণ?
08:55CJP Bengal: ককরোচ জনতা পার্টি কর্মীর বাবাকে কেন পিটিয়ে খুন? দেখে নেওয়ার হুঁশিয়ারি সৌরভের! কী বললেন মুখ্যমন্ত্রী?
21:22Independence Day: দুর্ধর্ষ BSF, সীমান্তে দেশপ্রেমের ঢেউ! কী হল আটারি-ওয়াঘায়?
08:43Vande Mataram Row: 'বন্দে মাতরম' থামাতে চেয়েছিলেন সনিয়া? বিজেপির বিস্ফোরক অভিযোগ!
04:56ভারতকে বিশ্বসেরা হতে বাধা দিচ্ছে বড় অপশক্তি! তারা কারা? বিস্ফোরক মোহন ভাগবত
09:15২০৪৭ এর মধ্যে ভারত পুরোপুরি আত্মনির্ভর হয়ে যাবে, স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদীর
08:18'স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরম বাজল'- প্রধানমন্ত্রী মোদী
05:11Yogi Adityanath: "হিন্দুদের ওপর অত্যাচারে সেদিনও ওরা চুপ ছিল", বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ