India@75: দিল্লির পথের ফাইনাল কাউন্ট ডাউন শুরু, এগিয়ে চলেছে স্বাধীনতা ৭৫-এর যাত্রা

India@75: দিল্লির পথের ফাইনাল কাউন্ট ডাউন শুরু, এগিয়ে চলেছে স্বাধীনতা ৭৫-এর যাত্রা

Published : Aug 03, 2022, 11:50 PM ISTUpdated : Aug 12, 2022, 09:03 AM IST

কর্ণাটকে থেকে বেরিয়ে এখন দিল্লিমুখী স্বাধীনতা দিবসের যাত্রা। এশিয়ানেট নিউজ ও এনসিসি ক্যাডারের যৌথ উদ্যোগে যাত্রা। ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় সমাপ্তি হবে যাত্রার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও একান্ত সাক্ষাৎকার হবে যাত্রার সদস্যদের। 

এশিয়ানেট নিউজ এবং এনসিসি ক্যাডারের যৌথ উদ্যোগে আয়োজিত বজ্র জয়ন্তী যাত্রা এখন প্রবেশ করেছে চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যাত্রার ফাইনাল কাউন্ট ডাউন। কেরল থেকে যে যাত্রার শুরু হয়েছিল। তা এখন কর্ণাটকের সীমানা ছাড়িয়ে দিল্লির পথে। এই কয়েক দিনের মধ্যে বাসে করে সফরে নামা এই যাত্রার সদস্যরা ছুঁয়ে যাবেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ। ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় সমাপ্তি হবে যাত্রার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও একান্ত সাক্ষাৎকার হবে যাত্রার সদস্যদের। ইতিমধ্যেই দেশের একাধিক গুরুত্বপূর্ণঁ স্থানে ভ্রমণ করেছে স্বাধীনতা দিবসের এই যাত্রা। এবার দেশের স্বাধীনতা দিবস ৭৫ বছরে পা রাখছে, সেই  জন্য এই যাত্রার আয়োজন। কর্ণাটকের রাজস্বমন্ত্রী আর অশোক যাত্রার ফ্ল্যাগ সদস্যদের হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের প্রতিনিধি রবি হেগড়ে। রবি হেগড়ে কন্নড় প্রভা সংবাদপত্রের প্রধান সম্পাদক ও সুবর্ণা নিউজের মেন্টর। এই অনুষ্ঠানে যাত্রার সদস্যদের হাতে সার্টিফিকেটও তুলে দেন আর অশোক। 

07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
13:17CJP Protest Today: আজও বিক্ষোভে ফের উত্তাল দিল্লি! কী বার্তা আরশোলাদের আইনজীবীর?
11:07CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
25:10গণতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে মবক্রেসি, পুলিশের প্রশংসায় বিজেপির সম্বিত পাত্র
06:49আরাশোলাদের বিক্ষোভে আইন ভাঙা বিদেশিকে চ্যাংদোলা করে তুলে গ্রেফতার পুলিশের
09:59দিল্লিতে কঠোর হাতে ময়দানে প্রশাসন, বাম কর্মী-সমর্থকদেরও তুলে নিয়ে গেল পুলিশ
06:56Abhijeet Dipke: দিল্লিতে বিমানের ভিতরেই আটক অভিজিৎ দীপকে, বচসা পুলিশের সঙ্গে
05:36জ্ঞানেশ কুমারের পদত্যাগ নয়, CJP আন্দোলনের আসল কারণ ফাঁস নিতিন নবীনে
03:35'জারি হয়েছে ১৬৩ ধারা, জমায়েত করলেই অ্যাকশন'- কড়া বার্তা দিল্লি পুলিশের
08:03Delhi Protest: জ্ঞানেশকাণ্ডে উত্তাল দিল্লি, সকাল থেকেই ককরোচদের আটক করছে পুলিশ