India@75: কর্ণাটকে পৌঁছল ইন্ডিয়া ৭৫ যাত্রা, রাজভবনে অভর্থ্যনা জানালেন কর্ণাটকের রাজ্যপাল

India@75: কর্ণাটকে পৌঁছল ইন্ডিয়া ৭৫ যাত্রা, রাজভবনে অভর্থ্যনা জানালেন কর্ণাটকের রাজ্যপাল

Published : Jul 20, 2022, 07:37 PM ISTUpdated : Aug 12, 2022, 09:14 AM IST

এক মাস আগে কেরলের তিরুঅনন্তপূরম থেকে শুরু হয়েছিল স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণ করে দিল্লিমুখী এই যাত্রা। যাত্রা দেশের বুকে স্বাধীনতা সংগ্রাম হওয়া বিভিন্ন স্থানকে ছুঁয়ে যাবে। যার মধ্যে যেমন রয়েছে কৃষি এলাকা, তেমনি রয়েছে বিভিন্ন সেনা জওয়ানদের ঘাঁটি, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান গবেষণা কেন্দ্র। 

২০ জুলাই বেঙ্গালুরু রাজভবনে যাত্রা-র সদস্য়দের অভর্থ্যনা জানানো হয়। অভর্থ্যনা জানাতে হাজির ছিলেন খোদ রাজ্যপাল থাবাড়চাঁদ গেহলট। যাত্রার সদস্য এনসিসি ক্যাডারের ছেলে-মেয়েরা রাজভবনে থাকা মোমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণও করে এবং সেখানে তাঁরা এনসিসি ড্রিলও প্রদর্শন করে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই যাত্রায় রাজভবনে উপস্থিত হয়েছিলেন এশিয়ানেট নিউজ গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরা, ছিলেন সিইও নীরজ কোহলি, এছাড়াও ছিলেন এশিয়ানেট নিউজ  গ্রুপের কন্নড় প্রভার প্রধান সম্পাদক ও সুবর্না নিউজের চিফ মেন্টর রবি হেগড়ে এবং এশিয়ানেট নিউজ গ্রুপের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। ছিলেন এনসিসি ক্যাডারদের আধিকারিকও। অনুষ্ঠানে রাজ্যপালকে অভিভাবদন জানান এশিয়ানেট নিউজ গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরা। তিনি রাজ্যপালকে একটি শাল পরিয়ে দিয়ে অভিবাদন জানান। সেইসঙ্গে দেওয়া হয় স্থাপত্যের মেমোন্টো। রাজ্যপাল থাবেড়চাঁদ গেহলট এমন এক অভিনব উদ্যোগের জন্য এশিয়ানেট নিউজ ও এনসিসি ক্যাডারের প্রশংসা করেন। 

08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
10:55Narendra Modi : সরকারের হাত ক্ষমতা রয়েছে...বিরোধীদের আন্দোলনের মাঝে এ কী বললেন মোদী!
09:36অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর
19:31Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের
20:22CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?
14:35BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা
07:26Rahul Gandhi: রাহুল গান্ধীর 'অদ্ভুত' দাবি! টার্গেট সেই মোদীই, প্রধানমন্ত্রী হতে চান?