এবার মহাকাশ থেকে সেনার নজরদারি, জোড়া মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ইসরো

এবার মহাকাশ থেকে সেনার নজরদারি, জোড়া মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ইসরো

Published : Dec 11, 2019, 08:34 PM ISTUpdated : Dec 11, 2019, 08:35 PM IST

ফের মহাকাশে পারি দিল ইসরো। সফল হল রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহের উৎক্ষেপণ। এদিন একসঙ্গে জোড়া মাইলফলক ছুঁল ইসরো। রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহটিকে বলা হচ্ছে গুপ্তচর উপগ্রহ।

 

ফের মহাকাশে পারি দিল ইসরো। চন্দ্রযান ২-এর সফল উৎক্ষেপনের পর বুধবার বিকালে পিএসএলভি সি৪৮ রকেটের মাধ্যমে ইসরো অন্যান্য দেশের ৯টি উপগ্রহ-সহ আরও নিজেদের রিস্যাট -২ বিবিআর১ উপগ্রহ-কে পাঠালো মহাকাশে। শুধু তাই নয়, ইসরোর রকেট এই দশটি উপগ্রহকেই সফলভাবে তাদের কক্ষপথেও বসাতে সফল হল। রিস্যাট -২ বিবিআর১ একটি রাডার ইমেজিং উপগ্রহ যা মহাশূন্য থেকে শত্রু দেশের উপর সামরিক নজরদারির কাজে লাগবে। এদিনের এই অভিযানে একইসঙ্গে দুটি মাইলফলক ছুঁল ইসরো। এদিনের অভিযান ছিল পিএসএলভি মডেলের মহাকাশযানগুলির ৫০তম যাত্রা। আবার এদিনই শ্রীহরিকোটা থেকে ৭৫তম রকেট উৎক্ষেপণ করল ইসরো। ইসরোর প্রধান কে শিবন বলেছেন, এই জন্য এদিনের অভিযান তাঁদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।

 

06:48Sudhanshu Trivedi: Regime Change-এর জন্য CJP-র আন্দোলনকে ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী
11:31Regime Change-ই আসল লক্ষ্য জানালেন CJP-রা, পাল্টা দিয়ে চরম আক্রমণ বিজেপির সম্বিত পাত্র
11:21নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
17:13CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
08:10CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
06:34Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার