ওজন ১৫০ কেজি, রামমন্দিরের জন্য তৈরি ৩০০০ পাতার প্রকাণ্ড রামচরিতমানস

ওজন ১৫০ কেজি, রামমন্দিরের জন্য তৈরি ৩০০০ পাতার প্রকাণ্ড রামচরিতমানস

Published : Nov 15, 2019, 03:31 PM ISTUpdated : Nov 15, 2019, 03:32 PM IST
  • ওজন ১৫০ কেজি
  • পাতার সংখ্যা ৩০০০
  • এমনই প্রকাণ্ড রামচরিতমানস তৈরি করেছেন জয়পুরের এক শিল্পী
  • অযোধ্যার রামমন্দিরে তিনি এই গ্রন্থ দান করতে চান

 

ওজন ১৫০ কেজি। পাতার সংখ্যা ৩০০০। অযোধ্য়ার রামমন্দিরের জন্য এমনই প্রকাণ্ড রামচরিতমানস তৈরি করেছেন জয়পুরের শিল্পী শরদ মাথুর। ২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকেই তিনি এই প্রকাণ্ড রামচরিতমানস তৈরির কাজে হাত দিয়েছিলেন। তেলরঙের ব্যবহারে গত ছয় বছরে রূপ পেয়েছে এই গ্রন্থ। শরদ মাথুর জানিয়েছেন ছোটবেলায় তাঁরা রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করতেন। সেই সময়ই তিনি দেখেছিলেন এই মহাকাব্য এমন ছোট হরফে লেখা যে তা চোখের জ্যোতি যাদের কমেছে, তাদের পক্ষে পাঠ করা প্রায় অসম্ভব। তাই সকলে যাতে রামচরিতমানস পড়তে পারেন সেই লক্ষ্যেই এত বড় করে বইটি করার ভাবনা আসে তাঁর মাথায়। তিনি জানিয়েছেন, অযোধ্যায় রামমন্দির হলে তিনি এই গ্রন্থটি দান করবেন বলে ঠিক করেছিলেন। আদালতের রায়ে রামমন্দিরের রাস্তা পরিষ্কার। এবার শরদ মাথুর যত দ্রুত সম্ভব বাকি থাকা কাজ শেষ করতে চান।  

 

12:44Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
04:04Abhijeet Dipke: ছাড়া পাওয়ার পর ফের কী বললেন অভিজিৎ? দিল্লি পুলিশের তুলোধোনা!
04:16INDIA Bloc March: সোজা 'না' বলেছেন প্রধান বিচারপতি! এবার কী ছক রাহুলদের? কী পরিস্থিত দিল্লির?
17:03Delhi Protest: ঐশী ঘোষকে আটক? জ্ঞানেশর ইস্তফার দাবিতে ফের উত্তাল দিল্লি, তাড়া করে ধরল পুলিশ
07:58Delhi Protest: 'আরশোলা' অভিজিতের দুর্বল চিত্রনাট্য! মৃত্যু সংবাদ নিয়েও রাজনীতি! ভিডিও দেখিয়ে সব ফাঁস করল দিল্লি পুলিশ
22:46Dhruv Rathee: ধ্রুব রাঠিকে কী সত্যিই গ্রেফতার করা হয়েছিল? মুক্তির পর তাঁর দাবি ঘিরে তুমুল বিতর্ক, করলেন বড় চ্যালেঞ্জ!
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
13:17CJP Protest Today: আজও বিক্ষোভে ফের উত্তাল দিল্লি! কী বার্তা আরশোলাদের আইনজীবীর?
11:07CJP Protest Today: রবিবারেও আছড়ে পড়ল বিক্ষোভ! শয়ে শয়ে আটক! এবার প্রশাসনকে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?
25:10গণতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে মবক্রেসি, পুলিশের প্রশংসায় বিজেপির সম্বিত পাত্র