অদম্য ইচ্ছেশক্তির জয়, শিক্ষার আলোয় আলোকিত হতে এক পায়েই লাফিয়ে স্কুলে যাচ্ছে কাশ্মীরের পারভেজ

অদম্য ইচ্ছেশক্তির জয়, শিক্ষার আলোয় আলোকিত হতে এক পায়েই লাফিয়ে স্কুলে যাচ্ছে কাশ্মীরের পারভেজ

Published : Jun 04, 2022, 06:35 PM IST

রোজ এক পায়েই লাফিয়ে লাফিয়ে ২ কিমি দূরের স্কুলে যায় পারভেজ। পুরো নাম পারভেজ আহমেদ হাজামা, বাড়ি কাশ্মীর উপত্যকায়। হান্দওয়ার বাড়ি থেকে রোজ পাহাড়ি চড়াই-উতরাই পেরিয়ে স্কুলে যায়। এমনকি এক পায়েই সহপাঠীদের সঙ্গে ক্রিকেট খেলে পারভেজ। ব্যাট থেকে বোলিং- ক্রিকেটের যে কোনও বিভাগেই টক্কর দিতে পারে সে। বর্ষা ও তুষারপাতে পাহাড়ি রাস্তায় চলাচল অসুবিধাজনক। পারভেজের কাতর আর্তি যদি মেলে কোনও কৃত্রিম পা।
 

এক পায়ে হেঁটেই  জম্মু-কাশ্মীরের পারভেজ আহমেদ হাজাম রোজ চড়াই উতরাইয়ের পথে ভেঙে  ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুল যায়। পারভেজ জানিয়েছ, রাস্তাঘাট ভালো নয়। কৃত্রিম অঙ্গ পেলে হেঁটে যেতে পারব। জীবনে কিছু অর্জন করার স্বপ্ন আছে বলে জানিয়েছে পারভেজ। এই অদম্য ইচ্ছাই মন জয় করেছে তামাম ভারতবাসীর। আর ভাইরাল হয়ে গিয়েছে পারভেজের সেই ভিডিও। বিহারের পর এবার জম্মু-কাশ্মীরে হান্দওয়ারায় দেখা গেল এক পায়ে স্কুল যাওয়ার ছবি। কাশ্মীরের পারভেজ বিহারের জামুই-এর বছর দশেকের মেয়েটির  মতোই একপায়ে হেঁটে রোজ ২ কিমি পাড়ি দিচ্ছে স্কুল যাওয়ার জন্য। জম্মু-কাশ্মীরের মতো পাহাড়ি এলাকার চড়াই উতরাইয়ের পথে ২ কিলোমিটার পথ এক পায়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি ততটাই ঝুঁকি সাপেক্ষ। ইতিমধ্যেই মর্মস্পর্শী এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সারা ভারতে। ভাইরাল এই ভিডিও দেখে চোখ ভিজেছে অনেকেরই। প্রতিবন্দকতা যে শিক্ষার ক্ষেত্রে বাঁধা হতে পারে না, তা আবার প্রমাণ করে দিয়েছে ওই ক্ষুদে। নেটদুটিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি মন ছুয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রেটি, রাজনীতিবিদেরও। 
 

08:48West Bengal Election Date 2026: কমিশনের বড় চমক ২ দফায় ভোট, ঘোষণা হল দিনক্ষণ! ৪ মে ভাগ্য নির্ধারণ বাংলার
14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা