আর ৭ মাসের মাথায় উত্তর প্রদেশে ভোট, যোগী না অখিলেশ- কার দিকে ঢলে রয়েছে জনতার মন

Published : Aug 18, 2021, 11:23 PM IST

২০১৭ সালে বিশাল জয় নিয়ে উত্তরপ্রদেশে সরকার তৈরি করে বিজেপি। এমনকী, যোগী আদিত্যনাথ-কে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে আরও এক বড় রাজনৈতিক চাল চেলেছিল গেরুয়া শিবির। ২০২২ সালের শুরুতেই সেখানে বিধানসভা ভোট। খাতায় কলমের হিসাব বলছে এখনও ৭ মাস রয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকারের মেয়াদ। তার আগেই উত্তরপ্রদেশের মনের মেজাজ বুঝতে ময়দানে নেমে পড়েছে এশিয়ানেট নিউজ। জনমত সমীক্ষায় নাম করা সংস্থা জন কি বাত-এর সঙ্গে এশিয়ানেট নিউজ একটা তথ্যানুসন্ধান চালায়। যার নাম হ্যাসট্যাগ মুড অফ ইউপি (#MoodOfUP)-যা আসলে একটি জনমত সমীক্ষা(Opinion Poll)। এই সমীক্ষার মধ্যে দিয়ে উত্তরপ্রদেশের মানুষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আর্থ সামাজিক অবস্থা এবং নাগরিক সুযোগ-সুবিধা প্রাপ্তি-র অভিজ্ঞতার একটা ঝোঁকের সন্ধান করা। রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির ভিত্তিতে ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে উত্তরপ্রদেশকে। এই ছয়টি অঞ্চল হল-- কানপুর-বুন্দেলখণ্ড, ব্রিজ, আওয়াধ, পশ্চিম, কাশি এবং গোরখ। জুলাই মাসের শেষ থেকে অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগাতার এই জনমত সমীক্ষা চালানো হয়। এশিয়ানেট নিউজ এবং জন কি বাত- প্রশ্ন করা হয়েছিল এবার কার জন্য আপনারা ভোট দেবেন? যোগী আদিত্যনাথ না অখিলেশ যাদব না মায়াবতী। উত্তরদাতাদের মধ্যে ৪৮ শতাংশ যোগী আদিত্যনাথ,  ৩৬ শতাংশ অখিলেশ যাদব এবং ১৬ শতাংশ অন্যান্যের পক্ষে মত দিয়েছে। সমীক্ষার উত্তরদাতাদের মতে আইন-শৃঙ্খলা রক্ষায় যোগী অন্য সব সরকারের থেকে অনেক ভালো কাজ করেছেন। অখিলেশ যাদবের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল বলে মনে করছেন ৪৮ শতাংশ উত্তরদাতা। যোগী আদিত্যনাথের সময় দুর্নীতি হয়েছে এমনটা মনে করছেন ২৮ শতাংশ মানুষ। মায়াবতীর আমলে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ২৪ শতাংশ।

24:02Kalyan Banerjee: দিদিকে ছেড়ে NDA? বিদ্রোহী 'কাকলি গোষ্ঠী'কে চরম হুঁশিয়ারি কল্যাণের! দেখুন
15:56TMC Split: মমতা যখন দিল্লিতে তখনই বিস্ফোরক 'বিদ্রোহী' কাকলি! ২০ সাংসদের বিদ্রোহে দিল্লিতে রাজনৈতিক ভূমিকম্প!
07:32INDIA Bloc Meeting: পাত্তাই পেলেন না মমতা! অস্তিত্বরক্ষার সংকটের মধ্যেই জোটের বৈঠকে নেই AAP, DMK, CPIM
17:02PM Modi Rozgar Mela: রেল থেকে স্বাস্থ্যে বিপুল নিয়োগ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
11:12Nazia Elahi Khan: যোগী থেকে শুভেন্দু, মাদানি থেকে হুমায়ুন কবির! সব ইস্যুতে বিস্ফোরক বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান!
10:30NEET Paper Leak: 'ওদের কাছে এটা শুধু একটা কাগজ ফাঁস!'—নিট পড়ুয়াদের হয়ে গর্জে উঠলেন খান স্যার
13:24Bengal Election: পশ্চিমবঙ্গে এবার কার সরকার? সোমবার ফলপ্রকাশ, তার আগে Exit Poll নিয়ে কী বলছেন নেতারা?
05:31'বেচারাকে বলতে দিন ওখানে মুখে তালা লাগানো আছে', লোকসভায় কল্যাণকে তীব্র ব্যঙ্গ মোদীর
07:06Samrat Choudhary: বিহারের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে সিংহাসনে সম্রাট, এবার কি বাংলা?
06:05মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছেন, কমিশনে অভিযোগ বিজেপির