ইডি অফিসে রাহুল গান্ধীকে জেরা আর্থিক তছরুপ মামলায়, বাইরে বিক্ষোভ কংগ্রেস নেতা কর্মীদের

ইডি অফিসে রাহুল গান্ধীকে জেরা আর্থিক তছরুপ মামলায়, বাইরে বিক্ষোভ কংগ্রেস নেতা কর্মীদের

Published : Jun 13, 2022, 06:09 PM IST

ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন নির্ধারিত সময়ই রাহুল গান্ধীকে দিল্লির ইডির অফিসে পৌঁছে দিয়ে যান তাঁর বোন প্রিয়াঙ্কা। 

ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এদিন নির্ধারিত সময়ই রাহুল গান্ধীকে দিল্লির ইডির অফিসে পৌঁছে দিয়ে যান তাঁর বোন প্রিয়াঙ্কা। কিন্তু আগে থেকেই রাহুল গান্ধীকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলে ইডি অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল কংগ্রেস। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লিসহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। তাঁরা বিজেপি বিরোধী স্লোগানও দেয়। দিল্লিতে আন্দোলনকারী কংগ্রেস নেতাদের আটক করা হয়েছে। যদিও তাঁদের যার মধ্যে রয়েছেন রাহুলের ঘনিষ্ট কেসি বেনুগোপাল, পবন খেরা। আটক নেতাদের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। পুলিশ "সাম্প্রদায়িক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি" এবং ভিভিআইপি আন্দোলনের কারণে গত রাতে প্রতিবাদ মিছিলের অনুমতি প্রত্যাখ্যান করেছিল।কংগ্রেস অবশ্য দেশব্যাপী বিক্ষোভের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা শক্তি প্রদর্শন হিসাবে পরিকল্পনা করা হয়েছিল। মধ্যপ্রদেশ, অসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কেরালা সহ অন্যান্য রাজ্যে বিক্ষোভ হয়েছে। 

08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
10:55Narendra Modi : সরকারের হাত ক্ষমতা রয়েছে...বিরোধীদের আন্দোলনের মাঝে এ কী বললেন মোদী!
09:36অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর
19:31Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের
20:22CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?
14:35BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা
07:26Rahul Gandhi: রাহুল গান্ধীর 'অদ্ভুত' দাবি! টার্গেট সেই মোদীই, প্রধানমন্ত্রী হতে চান?
Read more