বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার মধ্যপ্রদেশে, নিগৃহীত মহিলা জেলাশাসক ও উপ জেলাশাসক

বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার মধ্যপ্রদেশে, নিগৃহীত মহিলা জেলাশাসক ও উপ জেলাশাসক

Published : Jan 20, 2020, 03:09 PM IST

সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল বার করেছিল ভারতীয় জনতা পার্টি। আর সেই মিছইল ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল মধ্যপ্রদেশের রাজগড়। বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পুলিশ  ও জেলা প্রশাসনের আধিকারিকরা। বিজেপি কর্মীদের নিগ্রহের হাত থেকে রেহাই পেলেন না রাজগড়ের মহিলা জেলাশাসক ও উপ জেলাশাসকও। 

পুলিশ সূত্রে দাবি, এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও সিএএ-র সমর্থনে মিছিল বার করে বিজেপি সমর্থকরা। বাধা দিতে গেলে ৫০-১০০ জন মিলে পুলিশের উপর চড়াও হন। পরিস্থিতি সামাল দিতে দুই ডেপুটি প্রিয়া বর্মা এবং শ্রুতি আগরওয়ালকে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন জেলাশাসক নিধি নিবেদিতা। বিজেপি সমর্থকদের নিরস্ত করার চেষ্টা করেন তাঁরা। এক জায়গায় বসার নির্দেশ দেন। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তখনই দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, ধস্তাধস্তি চলাকালীন কলার ধরে কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন প্রিয়া বর্মা। আর একটি ভিডিয়োয়  জেলাশাসক নিধি নিবেদিতার সঙ্গে তেরঙ্গাধারী এক ব্যক্তির ধস্তাধস্তিও ধরা পড়েছে। বিজেপি নেতৃত্ব অবশ্য গোটা ঘটনায় পুলিশ এবং প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে। 

11:21নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
17:13CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
08:10CJP Protest: সৌরভ-আশুতোষ ইস্যুতে ফুঁসে উঠলেন সিজেপি'র রত্না সিং, কী অভিযোগ তার?
06:34Rekha Gupta: দেশবিরোধী ছক কষতে আরশোলা-আপদের বোঝাপড়া! ফাঁস CM রেখা গুপ্তর
08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
10:55Narendra Modi : সরকারের হাত ক্ষমতা রয়েছে...বিরোধীদের আন্দোলনের মাঝে এ কী বললেন মোদী!
09:36অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর