উত্তরপ্রদেশে আটক তৃণমূলের তিন সাংসদ, মেঝেতে বসেই বিক্ষোভ ডেরেকদের

উত্তরপ্রদেশে আটক তৃণমূলের তিন সাংসদ, মেঝেতে বসেই বিক্ষোভ ডেরেকদের

Published : Jul 20, 2019, 01:59 PM ISTUpdated : Jul 20, 2019, 02:52 PM IST
  • সোনভদ্রে যাওয়ার পথে আটক তিন তৃণমূল সাংসদ
  • বারাণসী বিমানবন্দরে নামতে আটকায় পুলিশ
  • ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে সাংসদদের বাধা
  • মেঝেতে বসে পড়েই বিক্ষোভে তৃণমূল সাংসদরা

সোনভদ্র যাওয়ার পথে বারাণসী বিমানবন্দরেই আটকানো হল তৃণমূলের তিন সাংসদকে। প্রতিবাদে বিমানবন্দরের মেঝেতে বসে বিক্ষোভ দেখালেন তৃণমূলের তিন সাংসদ। সোনভদ্রে জমি বিবাদে দশজন দলিত হত্যার প্রতিবাদে এ দিন ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের। বারাণসী বিমানবন্দর থেকে ভিডিও বার্তায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, দলে তাঁরা তিনজন থাকলেও ১৪৪ ধারা জারি থাকার অজুহাতে অনৈতিকভাবে তাঁদের আটকানো হয়েছে। ডেরেক ছাড়াও দলে ছিলেন লোকসভার সাংসদ সুনীল মণ্ডল এবং রাজ্যসভার সাংসদ আবীররঞ্জন বিশ্বাস। 

শুক্রবার সোনভদ্রে যাওয়ার পথে একই ভাবে আটকানো হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও। ডেরেক জানিয়েছেন, হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার পাশাপাশি ঘটনাস্থলেও যেতে চান তাঁরা। পরে অবশ্য হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় তৃণমূল সাংসদদের। 
 

14:49দেশের চাহিদা পূরণের মত আছে কি জ্বালানি? বড় কথা জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী
02:47Middle East War: ভারতের জাহাজকে কি ছাড় দিচ্ছে ইরান? কী জানাল বিদেশ মন্ত্রক
09:45LPG Gas Crisis: আজ বুকিং করলে কতদিনে পাবেন রান্নার গ্যাস? কেন্দ্রের বড় ঘোষণা! দেখুন
13:07Amit Shah: লোকসভায় অমিত শাহর 'রুদ্রমূর্তি', অনাস্থা প্রস্তাবে শাহর ৭টি বিধ্বংসী তোপ! বিরোধীদের দফারফা
10:20Delhi: দিল্লিতেও 'বুলডোজার অ্যাকশন'! উত্তম নগরে খুনি নিজামুদ্দিনের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন! স্বস্তি এলাকায়
07:03India-Iran সম্পর্ক কী তলানিতে? কেন প্রতিবেশী দেশে হামলা? খামেইনির দূতের কড়া জবাব! দেখুন
06:10'কলকাতায় গেলে ভয় লাগে, মনে হয় ভারতে নেই', মমতা সরকারকে আক্রমণ রবি কিষাণের
06:58ইরানে হামলার নিন্দা করতে গিয়ে দিলেন মোদীকে বড় বার্তা! কী বললেন ওয়াইসি? দেখুন
03:29PV Sindhu Dubai News: মিসাইল হামলার মাঝে দুবাইয়ে আটকে পড়ে মহাবিপদে সিন্ধু, কী বললেন ব্যাডমিন্টন তারকা
11:23US Israel vs Iran: খামেনেই মৃত্যুতে কেন উত্তপ্ত শিয়া সম্প্রদায়? কাশ্মীর থেকে লখনউ প্রতিবাদের ঢেউ