স্বাধীনতার ৭৫ বর্ষ, যাত্রা শুরু করল বজ্র জয়ন্তী যাত্রা, উদ্যোগে এশিয়ানেট নিউজ ও এনসিসি ক্যাডার

স্বাধীনতার ৭৫ বর্ষ, যাত্রা শুরু করল বজ্র জয়ন্তী যাত্রা, উদ্যোগে এশিয়ানেট নিউজ ও এনসিসি ক্যাডার

Published : Jun 14, 2022, 08:22 PM IST

বজ্র জয়ন্তী যাত্রা দেশের বুকে স্বাধীনতা সংগ্রাম হওয়া বিভিন্ন স্থানকে ছুঁয়ে যাবে। যার মধ্যে যেমন রয়েছে কৃষি এলাকা, তেমনি রয়েছে বিভিন্ন সেনা জওয়ানদের ঘাঁটি, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান গবেষণা কেন্দ্র। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এই বজ্র জয়ন্তী যাত্রার সূচনা হল মঙ্গলবার। 

এশিয়ানেট নিউজ এবং কেরালা এনসিসি ক্যাডেট-এর যৌথ উদ্যোগে শুরু হল বজ্র জয়ন্তী যাত্রা। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে এই বজ্র জয়ন্তী যাত্রার সূচনা হল মঙ্গলবার। তিরুঅনন্তপুরমে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান জাতীয় পতাকা হাতে তুলে নিয়ে এই যাত্রার সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ানেট নিউজ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান রাজেশ কালরা। বজ্র জয়ন্তী যাত্রায় অংশ নেওয়া এনসিসি ক্যাডারদের তিনি শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে বলেন এই যাত্রার মধ্যে দিয়ে তারা মহামূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করবে যা অন্যদের মধ্যেও এক অনুপ্রেরণা তৈরি করবে। বজ্র জয়ন্তী যাত্রা দেশের বুকে স্বাধীনতা সংগ্রাম হওয়া বিভিন্ন স্থানকে ছুঁয়ে যাবে। যার মধ্যে যেমন রয়েছে কৃষি এলাকা, তেমনি রয়েছে বিভিন্ন সেনা জওয়ানদের ঘাঁটি, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এমন এক অনুষ্ঠানের শুভারম্ভে যেমন এনসিসি ক্যাডারদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন, তেমনি এশিয়ানেট নিউজ মিডিয়া এবং এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ছিলেন বিজনেস হেড ফ্রাঙ্ক পি টমাস, এশিয়ানেট নিউজের গ্রুপ এডিটর মনোজ কুমার দাস এবং এডিটোরিয়াল অ্যাডভাইসার এমজি রাধাকৃষ্ণণ। এই যাত্রার শুভারম্ভে রক্তদানেরও আয়োজন করা হয়েছিল। 

08:33Indian Air Force: সত্যিই F-35 কিনছে না ভারত? বায়ুসেনা প্রধানের বিস্ফোরক মন্তব্য! চমকে উঠল আমেরিকা!
09:02Amit Shah on Rahul Gandhi: '২০২৯-এও হারবে কংগ্রেস!' রাহুল গান্ধীকে সরাসরি হুঁশিয়ারি অমিত শাহের
05:20CJP Protest: দুই বড় আরশোলাকে তিহারে পাঠাতেই, ক্ষোভে জ্বলে উঠলেন অভিজিৎ দিপকে!
11:25হয় পাগল, নয় ধান্দাবাজ, রাহুল গান্ধীদের তীব্র কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
10:55Narendra Modi : সরকারের হাত ক্ষমতা রয়েছে...বিরোধীদের আন্দোলনের মাঝে এ কী বললেন মোদী!
09:36অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর
19:31Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের
20:22CJP Jantar Mantar: যন্তরমন্তরে ঢুকতেই ফের আটক বড় আরশোলারা! কী জানালেন মেহের?
14:35BJP Protest: 'আরশোলা-ছারপোকা'দের বিরুদ্ধে দিল্লির রাজপথে নামল বিজেপি'র মহিলা মোর্চা
07:26Rahul Gandhi: রাহুল গান্ধীর 'অদ্ভুত' দাবি! টার্গেট সেই মোদীই, প্রধানমন্ত্রী হতে চান?