অটল টানেল, চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের এক বড় হাতিয়ার

অটল টানেল, চিনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের এক বড় হাতিয়ার

Published : Oct 02, 2020, 12:55 PM IST
  • চিনের সঙ্গে কৌশলগত অবস্থানে গুরুত্বপূর্ণ অটল টানেল
  • একদিকে লাহুল-স্পিতি এবং লেদ-লাদাখে যোগাযোগ সুগম হবে
  • অন্যদিকে এই অঞ্চলে থাকা সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ সহজ হবে
  • চিনের আগ্রাসনকে এক বড় ধাক্কা দিতে চলেছে অটল টানেল

লাহুল-স্পিতি। কোল্ড ডেজার্ট মাউন্টেন-এর সঙ্গে যারা পরিচিত তারা জানেন কী এই কোল্ড ডেজার্ট মাউন্টেন। এর মানে যেখানে পর্বত অত্যন্ত-রুক্ষ-সুক্ষ এবং শীতকালে পুরো গ্লেসিয়ার্সের তলায় চলে যায়। চিনের সঙ্গে ভারতের কৌশলগত অবস্থানে এই লাহুল-স্পিতি-র একটা বড় ভূমিকা রয়েছে। কারণ এই লাহুল-স্পিতি-র সীমানা পেরলেই শুরু হয়ে যায় বিতর্কিত তিব্বতের সীমানা। ফলে লাহুল-স্পিতির গা-ঘেঁষেই রয়েছে চিন সীমান্ত। অন্যদিকে, লাহুল স্পিতি-র সঙ্গে গায়ে গা লাগিয়েছে লেহ-লাদাখ। 
কোন গুরুত্বপূর্ণ এই অটল টানেল? মাত্র ৬ মাসের জন্য মূলভূখণ্ডের সঙ্গে যোগ। জুন মাস থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে লাহুল-স্পিতি-র রাস্তা। লাহুল-স্পিতি-তে ঢোকার মূল রাস্তা রোটাং পাসের মধ্যে দিয়ে। রোটাং পাসে বরফ পরতে শুরু করলে বন্ধ হয়ে যায় এই রাস্তা। ফলে ফের জুন মাসের জন্য অপেক্ষা করতে হয়, কারণ বরফ গললে বা ড্রেজিং করা সম্ভব হলে তবেই রাস্তা খোলে লাহুল-স্পিতি-তে ঢোকার। রোটাং পাস এড়িয়ে কিছু যোগাযোগের রাস্তা আছে বটে তবে তার অধিকাংশটাই পায়ে হেঁটে যাওয়া পাহাড়ি রাস্তা। এছাড়া সিমলা দিয়ে কিন্নর হয়ে স্পিতি-তে ঢোকার একটা রাস্তা রয়েছে, কিন্তু তার পুরোটাই বরফে ঢাকা থাকে, গাড়ি চলাচলের খরচও সেই রাস্তায় অনেক। কিন্নরের সেই রাস্তা দিয়ে শীতকালে স্পিতি-তে ঢোকা গেলেও, লাহুল পর্যন্ত যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। চিনের সঙ্গে ভারতের এমন এক স্ট্র্যাটেজিক লোকেশন আবহাওয়ার কারণে এক্কেবারে দুরধিগম্য হয়ে পড়ে। অটল টানেল এবার সেই দুরধিগম্যতাকে ভেঙে দিতে চলেছে। কারণ, রোটাং পাসের পীর-পাঞ্জল উপত্যকার ভিতর দিয়ে বানানো হয়েছে সুড়ঙ্গ, যা লাহুল-স্পিতি-র সঙ্গে ২৪X৭-এর ধাঁচে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। অটল টানেলের দৌলতে মানালি থেকে রোটাং পাস দিয়ে লাহুল-স্পিতি পৌঁছনোর সময়টা ৬ ঘণ্টা কমে গিয়েছে। অটল টানলের দৌলতে ৬ ঘণ্টার জায়গায় বড়জোর ২ ঘণ্টা সময় লাগবে, কারণ ৪৬ কিমি রাস্তাকে বাইপাস করে দিয়েছে অটল টানেল। এই ৪৬ কিমি রাস্তা রোটাং পাস দিয়ে পার হতে যে কোনও গাড়িতে ঘণ্টা তিনেক পর্যন্ত সময় লাগত। অটল টানেলের সুবাদে সেই রাস্তা এখন লাগবে মাত্র ১০ মিনিট। অটল টানেল দিয়ে যাতায়াত শুরু হয়ে যাওয়ায় লাহুল-স্পিতি এবং লেহ-লাদাখের সঙ্গে সড়ক যোগাযোগ আরও মজবুত হয়ে গেল। শুধু বহিঃশত্রুর অনুপ্রবেশকে রোধ করাই নয়, এই অঞ্চলের পর্যটন উন্নয়নে অটল টানেল এবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 
 

04:04রাহুল গান্ধী তো পার্টটাইম নেতা, INDIA ব়্যালির আগে কটাক্ষ শিবরাজ সিংয়ের
25:32Rahul Gandhi-কে ‘গদ্দার’ বলে আক্রমণ BJP-র! কোন সংগঠনের সঙ্গে যোগসূত্রের অভিযোগ?
10:43PM Modi: রাবণ বধের মঞ্চে মোদীর মুখে ‘দেশের শত্রু’! কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন
09:26Jantar Mantar Protest: সাতদিন তিহারের রুটি খেয়ে অনেক কান্নাকাটির পর অবশেষে মুক্তি দুই আরশোলার!
05:57NSG Mock Drill: বিজয়ার রাতে আচমকা NSG-র বড় অভিযান! স্পর্শকাতর এলাকায় জঙ্গি দমনে কী করছে সেনা?
05:40Tiger Shroff Firing Case: ৩ জনকেই হেফাজতে নিল, কিন্তু টাইগারকে যারা মারতে এসেছিল তাদের পুলিশ কীভাবে ধরল?
07:41CJP Protest: প্যাঁচে পড়ে ছটপট আরশোলাদের! আশুতোষ-সৌরভের হেফাজত বাড়ল, আদালতে তুমুল টানাপড়েন!
07:24মুম্বই থেকে রাজস্থান-কীভাবে ধরা পড়ল অভিযুক্ত? টাইগার শ্রফ হামলা-কাণ্ডে নতুন তথ্য
06:51আরশোলাদের তাড়াতে ময়দানে ABVP, চরম হুঁশিয়ারি দিলেন অভিজিৎ দীপকে, নেহা বোরাদের
14:54Tiger Shroff: কারা মারতে এসেছিল টাইগারকে? বলে দিলেন এই ড্রাইভার! দেখুন