আগুন নিভলেও ফিরবে না আর প্রাণ, আগুনের গ্রাসে মৃত ৯

আগুন নিভলেও ফিরবে না আর প্রাণ, আগুনের গ্রাসে মৃত ৯

Published : Mar 09, 2021, 02:13 PM ISTUpdated : Mar 09, 2021, 03:52 PM IST
  • সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা
  • আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে
  • স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন
  • তারই ১৩ তলায় আগুন লেগে যায়
  • এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের

সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা। আগুন লাগে পূর্ব রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে। স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন। তারই ১৩ তলায় আগুন লেগে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯জনের। পূর্ব-রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, '১৩ তলায় প্রধানত সিগন্যাল এবং টেলিকম বিভাগের দফতর এবং অ্যাকাউন্টস বিভাগ রয়েছে। কিন্তু আগুন দ্রুত নীচে ছড়িয়ে পড়ে।' পূর্বরেলের আধিকারিকরা জানিয়েছেন, ওই বহুতলের ১২ তলায় পূর্ব রেলের স্বাস্থ্য বিভাগের অফিস রয়েছে। আট থেকে ১১ তলা অবধি দক্ষিণ পূর্ব রেলের অফিস। আরও নীচের তলায় রেলরক্ষী বাহিনী, অ্যাকাউন্টস সহ একাধিক বিভাগ রয়েছে। বহুতলের তিন তলায় সেন্টার ফর রেলওয়েজ ইনফর্মেশন সিস্টেমস বা ক্রিসের অফিস। টিকিট সংরক্ষণের এটাই প্রধান অফিস। তবে আগুন ধরতেই বাড়ির বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। সার্ভার বন্ধ হয়ে যায়। এরপর ব্য়াটারির মাধ্যমে কিছুক্ষণ ধরে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা থাকলেও তা বেশি সময় চালানো যায়নি। এদিকে সার্ভার বন্ধের জেরে কলকাতা থেকে উত্তর পূর্ব গুয়াহাটি থেকে নাগাল্যান্ড-দিল্লি, মুম্বই ও দক্ষিণ চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবানন্তপুরম পর্যন্ত গোটা দেশের অনলাইন টিকিট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।


 

03:45Suvendu Adhikari: সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল? শুভেন্দুর দাবিতে শোরগোল! দেখুন ভিডিও
06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার
09:06CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন
14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন