লকডাউনে দোকান খোলার শাস্তি,  লটারি বিক্রেতাকে আটক করল ইকোপার্ক থানার পুলিশ

লকডাউনে দোকান খোলার শাস্তি, লটারি বিক্রেতাকে আটক করল ইকোপার্ক থানার পুলিশ

Published : Aug 08, 2020, 12:26 PM IST

শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন।  সকাল থেকে ইকোপার্ক থানার পুলিশের তৎপরতা। রাস্তাঘাট শুনশান হলেও গলির মুখে ভীড় কমাতে আরও কড়া পুলিশ।  লকডাউনে দোকান খুলে বসলেন এক লটারি ব্যবসায়ী। আর খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশের হানা।  পুলিশ দেখতেই মুহূর্তে তাঁরা সবাই ছুটে পালাল। এরপর আটক করা হয়েছে ওই লটারি ব্যবসায়ীকে। 

 
শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। সকাল থেকেই শহরের রাস্তার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে ইকোপার্ক থানার পুলিশের তৎপরতা। রাস্তাঘাট শুনশান হলেও গলির মুখে ভীড় কমাতে আরও কড়া পুলিশ। লকডাউন লঙ্ঘনকারীদের লাঠি উচিয়ে ধরছেন তাঁরা। লকডাউনে দোকান খুলে বসলেন এক লটারি ব্যবসায়ী। আর খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশের হানা। তখনও দোকান ভর্তি লোক গিজগিজ করছে। পুলিশ দেখতেই মুহূর্তে তাঁরা সবাই ছুটে পালাল। এরপর আটক করা হয়েছে ওই লটারি ব্যবসায়ীকে। 


অপরদিকে,  শনিবার সকাল ৬টা থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অতিরিক্ত পুলিশকর্মী এবং অফিসারদের মোতায়েন করা হয়েছে।   মোট ২৮টি জায়গায় গার্ডরেল বসিয়ে চলছে নাকা-তল্লাশি। ট্র্যাফিক গার্ডের সঙ্গে রয়েছেন স্থানীয় থানার অফিসারেরাও। লালবাজার সূত্রের খবর, সকালের দিকে দুধের দোকান ,পাড়ার ছোট দোকানগুলি না খোলার নির্দেশ দেওয়া হয়েছে  সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকে। একই সঙ্গে এলাকার বাজারগুলিতে পুলিশকর্মী মোতায়েন করার পাশাপাশি সেখানে সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর