ভুল চিকিৎসায় যেতে বসেছিল পা, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের রোগীর

ভুল চিকিৎসায় যেতে বসেছিল পা, ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের রোগীর

Published : Oct 10, 2020, 04:27 PM ISTUpdated : Oct 10, 2020, 04:32 PM IST
  • ভুল চিৎসায় বাদ যেতে বসেছিল পা
  • পাড়ার হাতুরে ডাক্তারকে দেখিয়েই ঘটে বিপত্তি
  • আক্রান্ত ব্যাক্তির নাম উত্তম দাস
  • ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রোগী

পাড়ার হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় বাদ যেতে বসেছিল পা। তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তম দাস নামের এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বিধাননগর দক্ষিণ থানার ছয়নাভী এলাকায়। বছর ৪৩ -এর উত্তম দাসের গায়ে ব্যাথা নিয়ে গিয়েছিলেন ডাক্তারের চেম্বারে। সেখানে ডাক্তার তাকে দেখে দুটো ইঞ্জেকশন দেন তবে দেননি কোনও প্রেসক্রিপশন। পরে উত্তম বাবুর স্ত্রী জোরাজুরি করায় মেলে প্রেসক্রিপশন। তারপরেও কমেনি সম্যস্যা বরং বেড়ে যায় ব্যাথা। সেই কারণেই অন্য এক ডাক্তারের দারস্থ হন উত্তম বাবু। সেই ডাক্তার জানান প্রেসক্রিপশনে ইঞ্জেকশনের কোনও উল্লেখ নেই। এর মধ্যেই পচতে শুরু করে দেয় তাঁর পা। এর পরে একাধিক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সব হাসপাতাল থেকেই তাকে জানায় পা কেটে বাদ দিতে হবে তাঁর। অবশেষে এক ডাক্তারের চিকিৎসায় এখন কিছুটা সুস্থ তিনি। তবে হারিয়েছন হাঁটার ক্ষমতা। অভিযুক্ত ডাক্তারের নাম কে কে ঘোষ। তার বিরুদ্ধেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন উত্তম বাবু। তবে তাতে কোনও লাভ হয়নি বলে দাবি তাঁর। 

09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:50SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
11:48Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
06:32Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?