স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য

স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য

Published : Jun 22, 2021, 08:52 PM IST
  • স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধার
  • ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়
  • ছাদ পরিষ্কার করতে গিয়েই মেলে কঙ্কালটি
  • ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
     

স্ট্র্যান্ড রোডে একটি পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। ওই বাড়িটি পোর্ট ট্রাস্টের হলেও সেটি ভাড়া দেওয়া হয়েছিল বেসরকারি সংস্থাকে। বেশ কিছুদিন ধরে ফাঁকাই পড়ে ছিল বাড়িটি। সম্প্রতি বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় কর্মীরা বাড়িটি পরিষ্কার করতে যান। তখনই দেখা যায়, ছাদে পড়ে রয়েছে একটি কঙ্কাল। উত্তর বন্দর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কঙ্কালটি মানুষের। তবে কীভাবে সেটি ছাদে এল? এর পিছনে কী রহস্য আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কঙ্কালটি পুরুষ না মহিলার তা জানার জন্য সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

07:51New Bengal Governor: বিদায় বেলায় চোখে জল! আজই শপথ নিচ্ছেন আর এন রবি, বদলে গেল রাজভবনের সমীকরণ!
03:45Suvendu Adhikari: সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল? শুভেন্দুর দাবিতে শোরগোল! দেখুন ভিডিও
06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার
09:06CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন