KMC election 2021: নির্বাচন কমিশন দফতরের সামনে সিপিএম-কংগ্রেসের বিক্ষোভ

KMC election 2021: নির্বাচন কমিশন দফতরের সামনে সিপিএম-কংগ্রেসের বিক্ষোভ

Published : Dec 20, 2021, 06:41 PM ISTUpdated : Dec 20, 2021, 08:02 PM IST

নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ। সন্ত্রাসের অভিযোগ পুননির্বাচনের দাবি। রডন স্ট্রিটে চলতে থাকে সিপিএম-এর বিক্ষোভ। অন্যদিকে চলে কংগ্রেসেরও মিছিল। পুরভোটে ছাপ্পাভোটের অভিযোগে চলে বিক্ষোভ।

নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভ। সোমবার সন্ত্রাসের অভিযোগ পুননির্বাচনের দাবিতে চলতে থাকে বিক্ষোভ। রডন স্ট্রিট থেকে শুরু হয় সিপিএম-এর বিক্ষোভ। অন্যদিকে চলে কংগ্রেসেরও মিছিল। পুরভোটে ছাপ্পাভোটের অভিযোগে চলে বিক্ষোভ। কলকাতা পুরভোটের দিন কলকাতা শহরের একাধিক হিংসার ঘটনা ঘটে। বিজেপি-সহ সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলেরই অভিযোগ সমস্ত বুথেই বেনজির সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়ে যায় ভোট। ভোট শুরু হতে না হতেই অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। ভোট ঘিরে অশান্তির অভিযোগ ওঠে একাধিক জায়গায়। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু হয় পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে হয় ভোটগ্রহণ। মোতায়েন ছিল সাড়ে ২৩ হাজার পুলিশ। সেই সঙ্গেই স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি চলতে থাকে। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বেশ কিছু জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ ওঠে। এই সব ঘটনারই প্রতিবাদ চলতে থাকে সোমবার।

05:06Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
06:00Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
12:59যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
30:21Mamata Banerjee: লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একি বললেন মমতা? মন্ত্রী অগ্নিমিত্রাকে কোন পরামর্শ দিলেন?
09:46Park Street Footpath: 'আমার হয়তো আরও বুঝিয়ে বলা উচিৎ ছিল...' পাল্টা জবাবে আর কী বললেন অগ্নিমিত্রা?
11:40Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
09:14Jadavpur Protest: পুলিশকে টেনে 'চড়'!, দীপ্সিতাদের মিছিল বনাম ABVP! যাদবপুরে কী ঘটল দেখুন
08:16Jadavpur University: যাদবপুরে রাতভর রণক্ষেত্র! ABVP-SFI সংঘর্ষে নতুন করে উত্তেজনা, কী ঘটেছিল?
09:48Annapurna Bhandar: বাদ পড়েছেন? আপনার জন্য আসছে নতুন সুযোগ! মুখ্যমন্ত্রীর এই কথাগুলো শুনুন
05:41Annapurna Bhandar: এখনও অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কী নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?