পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে ৪

পঞ্চায়েত দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, পুলিশের জালে ৪

Published : Jul 14, 2021, 02:06 PM ISTUpdated : Jul 14, 2021, 02:38 PM IST

অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। এবার সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৩ মহিলা সহ মোট ৪জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয় যে কোনও এক সংস্থা অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। সেখান থেকে যারা যোগাযোগ করেছেন তাদের থেকে টাকা নিয়ে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবং পরে তাদের ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হতে উঠে আসে সল্টলেকের একটি অফিসের ঠিকানা। সেই অনুযায়ী মঙ্গলবার সল্টলেকের এডি ব্লকের ২৩০ নম্বর বাড়িতে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেখান থেকে ৩জন মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের অফিস থেকে বেশকিছু ল্যাপটপ, মোবাইল ও ভুয়ো নথি উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের মূল পান্ডা পলাতক। কলকাতার একাধিক জায়গায় অফিস খুলে এই প্রতারণা চক্র চালছিল। এই অফিস গুলিতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হত। বুধবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়। 

অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা। এবার সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ৩ মহিলা সহ মোট ৪জনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয় যে কোনও এক সংস্থা অনলাইনে পঞ্চায়েত দফতরে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। সেখান থেকে যারা যোগাযোগ করেছেন তাদের থেকে টাকা নিয়ে ইন্টারভিউতে ডাকা হচ্ছে এবং পরে তাদের ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের হতে উঠে আসে সল্টলেকের একটি অফিসের ঠিকানা। সেই অনুযায়ী বুধবার সল্টলেকের এডি ব্লকের ২৩০ নম্বর বাড়িতে হানা দেয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেখান থেকে ৩জন মহিলা সহ মোট ৪ জনকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তাদের অফিস থেকে বেশকিছু ল্যাপটপ, মোবাইল ও ভুয়ো নথি উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের মূল পান্ডা পলাতক। কলকাতার একাধিক জায়গায় অফিস খুলে এই প্রতারণা চক্র চালছিল। এই অফিস গুলিতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে ভুয়ো নিয়োগ পত্র দেওয়া হত। বৃহস্পতিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। 

14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন
05:06'একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না' এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
07:28'পুরো পরিস্কার, ওঁকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই' শুভেন্দুর মন্তব্যে তোলপাড়! দেখুন
02:55যৌন হেনস্থা মামলায় ফিরদৌস শামিমকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
04:52ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে রাজ্যে DA দেবে, বড় ঘোষণা বঙ্গ বিজেপির
06:32Sujan Chakraborty: DA-এর ২ লক্ষ কোটি টাকা লুট করেছে মমতার সরকার, ধুয়ে দিলেন সুজন
08:34DA Protest: কালীঘাট অভিযানের পর এবার বাংলা বনধের ডাক সরকারি কর্মচারীদের
04:15বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের, দেখুন
09:54নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও
08:21শুভেন্দুকে কেন জুতো দেখালেন? বিস্ফোরক মন্তব্য সেই মহিলার! পাল্টা দিল বিজেপি