আমরা দাদার অনুগামী, শুভেন্দু অধিকারীর একের পর এক  হোর্ডিং ঘিরে জল্পনা তুঙ্গে

আমরা দাদার অনুগামী, শুভেন্দু অধিকারীর একের পর এক হোর্ডিং ঘিরে জল্পনা তুঙ্গে

Published : Nov 21, 2020, 01:38 PM IST
  • আবারও খবরের শীর্ষে শুভেন্দু অধিকারী
  • শহরে একের পর এক হোর্ডিং পড়ছে তাঁর
  • কলকাতা শ্যামবাজারে এবার দেখা গেল তাঁর হোডিং 
  • তাই নিয়েই এখন জল্পনা তুঙ্গে
     

হাওড়া ময়দানের পর এবার খোদ উত্তর কলকাতায় হোর্ডিং পড়ল শুভেন্দু অধিকারীর। একের পর এক রাজনৈতিক ইঙ্গিত, এখন একরকম খবরের শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। এবার আরও একবার উঠেএল তাঁর নাম। উত্তর কলকাতার শ্যামবাজারে এবার দেখা গেল তাঁর হোডিং ও পোস্টার। প্রসঙ্গত, যত সময় এগোচ্ছে ততোই তৃণমূলের সঙ্গে সম্পর্ক তিক্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর। তৃণমূল সূত্রের খবর দুই শীর্ষ তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বোঝানোর চেষ্টা করলেও, সেই চেষ্টা সফল হয়নি। উল্টে বিতর্ক আরো উস্কে দিল শহর কলকাতার এই পোস্টার। কেবল তাই নয়, এই পোস্টারে লেখা মন্তব্য তৃণমূল কংগ্রেসের অস্বস্থি যে আরো বাড়লো তা বলার অপেক্ষা রাখে না। খোদ কলকাতায় এবার শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। পোস্টারে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে লেখা রয়েছে  দাদার অনুগামী। এর আগে রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের পোস্টার পড়লেও কলকাতায় দেখা যায়নি এই ছবি। এবার খোদ কলকাতায় দেখা গেল সেই ছবি। উত্তর কলকাতা শ্যামবাজারে পড়েছে এই হোডিং - পোস্টার।  কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা পরিষ্কার নয়। সব মিলিয়ে তাঁর এই হোর্ডিং ঘিরে শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা। 
 
 

06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর