Kolkata crime: আচমকা প্রাণঘাতী হামলা, গুরুতর জখম স্বামী-স্ত্রী

Kolkata crime: আচমকা প্রাণঘাতী হামলা, গুরুতর জখম স্বামী-স্ত্রী

Published : Nov 22, 2021, 03:58 PM IST

প্রাণঘাতী হামলায় গুরুতর আহত স্বামী-স্ত্রী। ঠাকুরপুকুর আনন্দনগরে ঘরে এই ঘটনা। ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রী-র উপর হামলা চালানোর অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা।

রাত সাড়ে নটার সময় ঠাকুরপুকুর বাজার থেকে বাজার করে নিজের বাড়ি ঠাকুর পুকুর আনন্দ নগরে ফিরছিলেন অমিত দিন্দা ও তাঁর স্ত্রী সীমা দিন্দা। যখন স্বামী-স্ত্রী দুজনে ঠাকুরপুকুর পানে আরার কাছে আসে সেই সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গলায় ও স্ত্রীর মুখে আঘাত করে, তারপর সেখান থেকে আততায়ী পালিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে দুজনে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে স্থানীয় যুবকরা আততায়ীকে ধাওয়া করলে সে মেরেফেলার হুমকিও দেয় বলে অভিযোগ। তারপর সে নিজের বাড়িতে ঢুকে যায়। পরবর্তীকালে স্থানীয় লোকেরা আততায়ী সঞ্জু সাহার ঘরের বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিয়ে ঠাকুরপুকুর থানায় খবর দেয় । দু'জন আহতকে ঠাকুরপুকুর কস্তুরী হাসপাতাল তারপর এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়। ঠাকুরপুকুর থানার পুলিশ পরে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সূত্রের খবর, এই যুবক মানসিক ভারসাম্যহীন এর আগেও বেশ কয়েকজনের উপর আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যে ঠাকুরপুকুর থানা পুলিশ  এরেস্ট করেছে এবং আহত দুজনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে।

06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার
09:06CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন
14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন
05:06'একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না' এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী