এসি গাড়ির হাওয়া খেয়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথদেব, দেখুন ভিডিও

এসি গাড়ির হাওয়া খেয়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথদেব, দেখুন ভিডিও

Published : Jun 24, 2020, 08:39 AM IST
  • অভিনবভাবে মাসির বাড়ি যাত্রা জগন্নাথদেবের 
  • এমনই ছবি ধরা পড়ল সল্টলেকে 
  • এসি গাড়িতে করে জগন্নাথদেবকে নিয়ে যাওয়া হয় 
  • ৭ দিন পরে ফের এভাবেই গৃহে প্রত্যাবর্তন ঘটবে

রথ নেই। কোভিড ১৯-এর থাবায় জগন্নাথদেবের সাধের রথযাত্রাতেও কোপ পড়েছে। আবার রথের ব্যবস্থা করা গেলেও তা টানবে কে? কারণ রথের রশি টানতে তো লোক লাগবে। এবার ভক্তকূল যদি এসে রথ টানতে থাকেন, তাহলে তো সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর দফারফা। করোনাভাইরাসের সংক্রমণের ভয় আরও বেড়ে যাবে। তাই, বেশি ঝুঁকি নেওয়া নেই। এসি গাড়িতেই চাপানো হল জগন্নাথদেবকে। সেইসঙ্গে গাড়িতে একে উঠলেন সুভদ্রা ও বলরাম। মোটরচালিত যানে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম উঠেছেন বটে, তাবলে এসি গাড়িতে চড়ে মাসির বাড়ি! এমনটা কস্মিনকালেও ঘটেনি। ঘোর কলির এই যুগে এসি গাড়ির হাওয়া কিছুটা হলেও হয়তো স্বস্তি দিয়েছে জগন্নাথদেব এবং তাঁর বোন ও দাদা-কে। আসলে সল্টলেকের ভাগবত সমাজ রথের পরিবর্তে এসি গাড়ি-কেই যথোপযুক্ত বলে মনে করেছেন। পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার সকালে এসি গাড়িতেই জগন্নাথদেবদের তুলে নিয়ে ভাগবত সমাজের সদস্যরা রওনা হন মাসির বাড়ির উদ্দেশে। তার আগে সল্টলেকের রাস্তায় জগন্নাথদেব, সুভদ্রা এবং বলরাম-কে চক্কর। লকডাউনে কারোরই তো সেভাবে বের হওয়া হয়নি। তারপর জগন্নাথদেবরা সেভাবে ভক্তদের মুখও দেখতে পাননি। এই সুযোগে একটু লোকজনও দেখে নেওয়া গেল। সল্টলেক ভাগবত সমাজের সাধারণ সম্পাদক কুমারশঙ্কর সাধু জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য এবার আর রথযাত্রা হল না। তাই এসি গাড়িতে চাপিয়েই জগন্নাথদেবকে মাসির বাড়ি আনা হয়েছে। আবার উল্টোরথের দিন এভাবেই জগন্নাথ, সুভদ্রা ও বলরাম নিজ গৃহে প্রত্যাবর্তন করবেন। 

06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর