১৯১৩ থেকে পরিবেশ রক্ষায় তাঁর সরকার, মুখ ফস্কালেন মমতা, দেখুন ভিডিও

১৯১৩ থেকে পরিবেশ রক্ষায় তাঁর সরকার, মুখ ফস্কালেন মমতা, দেখুন ভিডিও

Published : Jul 12, 2019, 05:08 PM IST
  • মুখ ফস্কে ভুল তথ্য দিলেন মুখ্যমন্ত্রী
  • জল সংরক্ষণ নিয়ে অনুষ্ঠানে বিভ্রাট
  • ১৯১৩ সালে শুরু মাটি তীর্থ, বলেন মমতা
  • জল সংরক্ষণে এ দিন বার্তা দেন মুখ্যমন্ত্রী


১৯১৩ থেকে পরিবেশ রক্ষায় কাজ করছে তাঁর সরকার, আর রাষ্ট্রপুঞ্জ তা শুরু করেছে ১৯১৫ সাল থেকে। জল সংরক্ষণ নিয়ে বার্তা দিতে গিয়ে মুখ ফস্কে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে তিনি বলতে গিয়েছিলেন, পরিবেশ রক্ষায় আট বছর ধরে কাজ করছে তাঁর সরকার। তখনই ২০১৩ এবং ২০১৫ সালের বদলে ১৯১৩ এবং ১৯১৫ সালের কথা বলে ফেলেন তিন। জল সংরক্ষণের বার্তা দিয়ে এ দিন জল ভরো দিবস পালন করে পশ্চিমবঙ্গ সরকার। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোডে গান্ধীমূর্তি পর্যন্ত পদযাত্রাতেও অংশ নেন তিনি।

জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে গিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সংরক্ষণ না করলে কুড়ি বছর পরে পানীয় জল পাওয়াই দুষ্কর হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যই জল সংরক্ষণে জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর সরকারের আমলে 'জল ভরো, জল ধরো' প্রকল্পে তিন লক্ষ পুকুর খনন করা হয়েছে বলেও জানান মমতা। তাঁর দাবি, দেশ তো বটেই, গোটা পৃথিবীকেই পথ দেখিয়েছে বাংলা। এই প্রসঙ্গেই পরিবেশ রক্ষার উদ্দেশ্যে কয়েক বছর আগে মাটি তীর্থ শুরু করার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তখনই মুখ ফস্কে ১৯১৩ সালের কথা বলে ফেলেন তিনি। মঞ্চে ফিরহাদ হাকিম-সহ একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রসচিবকে মুখ্যমন্ত্রীর কথা হাততালি দিতেও দেখা যায়। 
 

04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:50SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?