ভবানীপুর জোড়া খুনে যোগ আছে কি পরিচিতদের ? মুখ খুললেন মমতা

ভবানীপুর জোড়া খুনে যোগ আছে কি পরিচিতদের ? মুখ খুললেন মমতা

Published : Jun 08, 2022, 07:58 PM IST

ভবানীপুর জোড়া খুনের তদন্ত নিয়ে মুখ খুললেন সিপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উল্লেখ্য, এদিকে বুধবার সকালেই পুলিশ সূত্রে চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, ভবানীপুর গুজরাটি দম্পতি অশোক শাহ এবং স্ত্রী রশ্মিতা হত্যাকাণ্ডে, ব্যবসায়ী খোয়া যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে ধর্মতলার ম্যানহোলের পাশ থেকে।ইতিমধ্য়েই পুলিশ ওই মোবাইলের কললিস্ট খতিয়ে দেখতে শুরু করছে। তবে  ভবানীপুর জোড়া খুনের তদন্তের অগ্রগতি নিয়ে খোলসা করলেন সিপি বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

এদিন ভবানীপুর জোড়া খুনের তদন্তের অগ্রগতি নিয়ে সিপি বিনীত গোয়েল বলেন, 'মুখ্যমন্ত্রী যেমন বললেন, এঘটনায় পরিচিতরা কেউ জড়িত থাকতে পারে। আমাদেরও সেরকমই মত। আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে পারব। তবে এর থেকে বেশি কিছু বলা সম্ভব হবে না।' অন্য দিকে বিনীত গোয়েলের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, 'তদন্ত চলাকালীন পুলিশ এর থেকে বেশি কিছু বলবে না। কারণ তদন্তের স্বার্থে সব কিছু সামনে আনা যায় না। তথ্য থাকলে তদন্তের কিছু প্রসেস থাকে। যতক্ষণ না পর্যন্ত গোটা প্রক্রিয়া শেষ হচ্ছে, ততক্ষণ অবধি সব তথ্য বাইরে আনা যাবে না।আমি তো কিছু বলতে পারব না। কারণ পুলিশ তদন্ত করছে। আমি নই।তবে যেদিন এঘটনা ঘটে, সেদিন রাতেও আমি এই দম্পতির ছোট মেয়ের সঙ্গে কথা বলেছি। পুলিশ কমিশনারের সঙ্গে এই নিয়ে আমার রোজ ১৫ থেকে ২০ বার কথা হচ্ছে।'

12:02Bhowanipore: কেন হঠাৎ ভবানীপুর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু? চমকে দেওয়া মন্তব্য!
11:43Bhowanipore: ভবানীপুরে শুভেন্দু ঝড়! প্রথম প্রচারেই উপচে পড়ল ভিড়, জিততে পারবেন তো মমতা?
06:13Kunal Ghosh: '২টি কেন্দ্রেই হারবে শুভেন্দু' শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় দাবি কুণালের!
19:06Mamata vs Suvendu: ভবানীপুরে মেগা ফাইট! শুভেন্দুর নাম শুনেই মমতার চাঞ্চল্যকর প্রতিক্রিয়া! দেখুন
10:44WB Election 2026: চাঞ্চল্যকর তথ্য! ৪০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে? নিষ্পত্তি হতে আর কতদিন?
05:00Suvendu Adhikari: কমিশনের কড়া দাওয়াই! কী বললেন শুভেন্দু? তোলপাড় রাজ্য রাজনীতি!
03:33Suvendu Adhikari: ভোটের ঠিক আধঘণ্টা আগে DA ঘোষণা! মমতার টুইট নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
12:51West Bengal Election 2026 Dates: ২৯৪ আসন, ২ দফা, চমক কমিশনের! প্রতিক্রিয়া দিতে গিয়ে কী বললেন কুণাল ঘোষ?
07:26Dev Adhikari: স্বাস্থ্যসাথী ইস্যুতে স্বরূপ বিশ্বাসকে এ কী বলছেন দেব? দেখুন ভিডিও
04:42তমোঘ্নদের দেখতে এসে শশী পাঁজার আসল প্ল্যান ফাঁস সুকান্তর, দেখুন কী বলছেন
Read more