পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Published : Feb 22, 2022, 05:26 PM IST

ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ। পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রোখার চেষ্টা। রাস্তায় শুয়ে চলতে থাকে বিক্ষোভ। মৌলালিতে ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল।
 

আনিস খান খুনের ঘটনায় উত্তপ্ত এখন গোটা বাংলা। এই ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতিও। ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যুর প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ। মঙ্গলবার আনিস খানের মৃত্যুর প্রতিবাদে ছিল মহাকরণ অভিযান। পড়ুয়াদের মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল রোখার চেষ্টা। রাস্তায় শুয়ে চলতে থাকে বিক্ষোভ। মৌলালিতে ব্যারিকেড ভেঙে এগোতে থাকে মিছিল। প্রসঙ্গত, আনিস খানের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তাঁর মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন একাধিক রাজনৈতিক দল। অনেকেই তাঁকে নিজেদের দলের সদস্য বলেও দাবি করেছেন। গত শুক্রবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। আনিসের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদহ। অনিসের বাবার দাবি পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁর ছেলেকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করে। আনিসের পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় অভিযোগও দায়ের করা হয়। এবার এই ঘটনারই সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দোষীদের শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।

08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
11:48Maoist Leader Arrest: কে এই অসীম মণ্ডল ওরফে আকাশ? ১৫ বছর পর কীভাবে পুলিশের জালে? সাংবাদিক বৈঠকে কী বললেন CP?
06:32Annapurna Yojana: 'যারা বাকি আছেন, তাদের...' এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী বললেন?
10:07Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢুকছে ৩০০০! অন্নপূর্ণা দিবসে টাকা নিয়ে এল বড় আপডেট, কারা পেলেন, বাকিরা কবে পাবেন?
08:28Sumit Roy Arrest: কান টানা হয়েছে এবার মাথা আসবে, অভিষেকের PA সুমিতের গ্রেফতারিতে হুঙ্কার সুকান্তর