সিঙ্গার কেকের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি, মামলা গৃহীত হল কলকাতা হাইকোর্টে

সিঙ্গার কেকের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি, মামলা গৃহীত হল কলকাতা হাইকোর্টে

Published : Jun 06, 2022, 03:43 PM ISTUpdated : Jun 06, 2022, 05:53 PM IST

বলিউডের স্টার সিঙ্গার কেকে-র অকাল মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বিষয়টি নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান।

বলিউডের স্টার সিঙ্গার কেকে-র অকাল মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বিষয়টি নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়েছে । মামলা গৃহীত কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কেকে-র মৃত্যু নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করেছে, প্রবল গরম আর নজরুলমঞ্চের অব্যবস্থা আর লাগামছাড়া ভীড়ই কেকে-র মৃত্যুর জন্য দায়ী। এমনকী অনুষ্ঠানের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের বিরুদ্ধে উঠেছে অব্যবস্থার অভিযোগ।  তবে একথা মানতে নারাজ কলকাতার মেয়র ফিরহাদ-সহ শাসক দল। এমনকি সেদিনের অনুষ্ঠানে কেকে-র সঙ্গে এক স্টেজে কাজ করা শুভালক্ষীও। বারংবার সাফাইও দিয়েছে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। যদিও তাতে চিড়ে ভেজেনি। কেকে-র মৃত্যু তদন্তে সিবিআই-এর দাবি জানিয়েছে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আবেদনকারী। প্রসঙ্গত, মঙ্গলবার কেকে-র অনুষ্ঠানের আগে তুমুল বিশৃঙ্খলা ছড়ায়। গুরুদাস কলেজের টিএমসিপি ইউনিট এই অনুষ্ঠানের আয়োজন করে। তবে কলকাতার মেয়র এসব মানতে নারজ । ফিরহাদ হাকিম বলেছেন, এসি আমাদের নজরুল মঞ্চের এসি যথেষ্ট ভাল। আমরা গেলে বলি কমাতে। কিন্তু দরজা খোলা থাকলে , যখন অতো লোক একসঙ্গে ঢুকে যায়, তখন এসি-রও তো ক্ষমতার বাইরে যায়। যেটা ২৭০০-র ক্ষমতা রাখে, সেটা যদি ৭ হাজার ছাড়িয়ে যায় জনসংখ্যা, তাহলে কীকরে হবে।' মেয়র বলেছেন 'আমজনতার উচ্ছ্বাসকে বাধা দিই কীকরে।'

12:18Governor RN Ravi: রাজভবনে মুখোমুখি মমতা-শুভেন্দু! বাংলার নতুন রাজ্যপাল আর এন রবি
07:51New Bengal Governor: বিদায় বেলায় চোখে জল! আজই শপথ নিচ্ছেন আর এন রবি, বদলে গেল রাজভবনের সমীকরণ!
03:45Suvendu Adhikari: সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল? শুভেন্দুর দাবিতে শোরগোল! দেখুন ভিডিও
06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার