১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে, কড়া নজরদারি শহরে, দেখুন ভিডিও

১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে, কড়া নজরদারি শহরে, দেখুন ভিডিও

Published : Aug 13, 2020, 04:58 PM IST


১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে। রেড রোডে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকা গর্বের বিষয়। প্রত্যেক বছর তাই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু করোনা আবহে চলতি বছরে স্বাধীনতা দিবস রেড রোডে বসে দেখার সুযোগ থাকছে না। অনুষ্ঠানকে যতটা সম্ভব জমায়েত মুক্ত রাখা হচ্ছে। ১০০ থেকে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন রেড রোডে। ইতিমধ্য়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। করোনা বিধি মেনেই করা হচ্ছে যাবতীয় আয়োজন।  
 

১৫ অগাস্টের প্রাক্কালে রেড রোডের প্রস্তুতি তুঙ্গে।রেড রোডে উপস্থিত থেকে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকা গর্বের বিষয়। প্রত্যেক বছর তাই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের সাক্ষী থাকতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। কিন্তু করোনা আবহে চলতি বছর স্বাধীনতা দিবস রেড রোডে বসে দেখার সুযোগ থাকছে না।অনুষ্ঠানকে যতটা সম্ভব জমায়েত মুক্ত রাখা হচ্ছে। ১০০ থেকে ১২০ জন অতিথি উপস্থিত থাকবেন রেড রোডে। ইতিমধ্য়ে কড়া নজরদারি কলকাতা পুলিশের। করোনা বিধি মেনেই করা হচ্ছে যাবতীয় আয়োজন।  

 সূত্রের খবর, শুধুমাত্র রাজ্যের মন্ত্রী, আমলা এবং ডিজি-সিপি-সহ পদস্থ পুলিশ কর্তারাই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। থাকবেন কয়েকজন সেনা অফিসারও। পতাকা উত্তোলন ছাড়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হওয়া অন্য অনুষ্ঠানের সময়ও কাটছাট করা হচ্ছে বলেই খবর। কমছে ট্যাবলোর সংখ্যাও। বসার আসনের মাঝে নুন্য়তম ৭ ফুট দূরত্ব থাকবে। ২৫ মিনিটের মধ্যেই অনুষ্ঠান শেষ করার প্রস্তাব। রাজ্যের ২৫ জন ফ্রন্টলাইন যোদ্ধাকে বিশেষ স্মারক দেওয়া হবে। জাতীয় পতাকায় মুড়েছে ওয়াচ টাওয়ার ও স্টেজ। রেড রোডে থাকছে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা। শহরে ঢোকা-বেরনোর প্রত্যেক জায়গায় নাকা চেকিং হবে। গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে পুলিশ পিকেট। গোটা শহর জুড়ে ১৫ অগাস্ট কয়েক হাজার পুলিশ মোতায়েন থাকবে। 

05:10Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
07:49Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
08:17Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
10:10Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
09:15মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
03:57ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
14:38মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
07:27নেপালে নিখোঁজ 'চলো যাই'য়ের ৩২ জন, কী বললেন প্রজেক্ট হেড যশোজিৎ বসু?
05:06Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
06:00Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!