'ব্যাঁকা', 'ন্যাকা' বলে আক্রমণ, মমতার ভাষা প্রয়োগ নিয়ে প্রশ্ন, দেখুন ভিডিও

'ব্যাঁকা', 'ন্যাকা' বলে আক্রমণ, মমতার ভাষা প্রয়োগ নিয়ে প্রশ্ন, দেখুন ভিডিও

Published : Dec 24, 2019, 09:21 PM IST
  • রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর
  • ব্যাঁকা, ন্যাকা বলে কটাক্ষ
  • মমতার নিশানায় রাজ্যপাল জগদীপ ধনখড়

 নাগরিকত্ব আইন নিয়ে মাঝে কয়েকদিন বেলাগাম তাণ্ডব চলেছিল রাজ্যের প্রায় সর্বত্র। তা নিয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এর পর বাংলা শান্ত হলেও দিল্লি, উত্তরপ্রদেশ, কর্ণাটকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে অন্তত ষোলজনের মৃত্যু হয়েছে বলে এ দিন দাবি করেন মমতা। উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দল গেলেও লখনৌ বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়। অন্যদিকে সোমবারই কলকাতায় এসে মিছিল করে যান বিজেপি-র কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মুখ্যমন্ত্রী এ দিন দাবি করেন, চাইলেই রাজ্য সরকারও এক সেকেন্ডে বিজেপি নেতাদের আটকে দিতে পারত। কিন্তু তাঁরা তা করেননি। এই প্রসঙ্গেই নাম না করে রাজ্যপালকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের এখানে আমরা এসব করতে দিই না। এখানে একটা ব্যাঁকা মানুষ আছে। তার থেকে বেশি আমি বলতে চাই না। ব্যাঁকাদেরও আমরা সম্মান করি। ব্যাঁকা এবং ন্যাকা। রোজ বলবে রাজ্যের অবস্থা খারাপ। আমি বলি আগে ইউপি দ্যাখ, তাকা আগে ইউপি-র দিকে। তাকা আগে দিল্লির দিকে। তাকা আগে ব্যাঙ্গালোরের দিকে।'
 

07:49Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
08:17Malda Flood Threat: বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে জল! আতঙ্কে বিনিদ্র রাত ভূতনির কেশরপুরে, গঙ্গার করাল গ্রাস রুখতে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
10:10Uttam Kumar Centenary: এই ভদ্রলোককে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নেই'! মহানায়কের জন্মশতবর্ষে বড় মন্তব্য শুভেন্দুর
09:15মমতার আমলে মা কে আম্মা, আকাশকে আসমান শেখান হত, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
03:57ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মাস্ক পরে ওরা কারা! হামলা নিয়ে উঠছে প্রশ্ন
14:38মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষে বড় ঘোষণা CM শুভেন্দুর, দেখুন কী বলছেন
07:27নেপালে নিখোঁজ 'চলো যাই'য়ের ৩২ জন, কী বললেন প্রজেক্ট হেড যশোজিৎ বসু?
05:06Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
06:00Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যারা বঞ্চিত, তাদের 'টাকা' দেবেন মমতা? ফেসবুক লাইভে ঘোষণা!
12:59যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের