Kolkata crime: আইনজীবীকে ধর্ষনের চেষ্টার অভযোগে গ্রেফতার সল্টলেকের যুবক

Kolkata crime: আইনজীবীকে ধর্ষনের চেষ্টার অভযোগে গ্রেফতার সল্টলেকের যুবক

Published : Dec 08, 2021, 03:25 PM IST

আইনজীবীকে ধর্ষনের চেষ্টার অভযোগ। ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার সল্টলেকের ১ যুবক। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিয়ের প্রতিশ্রুতি দেয় যুবক। মঙ্গলবার সপ্তর্ষি দত্ত নামের যুবককে গ্রেফতার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আইনজীবিকে ধর্ষনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার সল্টলেকের ১ যুবক। অভিযুক্ত সপ্তর্ষি দত্তকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় লেক টাউন কালিন্দীর বাসিন্দা এক আইনজীবী মহিলার সঙ্গে পরিচয় হয় এনজিওতে কর্মরত সল্টলেক আইবি ব্লকের বাসিন্দা সপ্তর্ষি দত্তের। সেখান থেকেই আইনি পরামর্শ আদানপ্রদানের মধ্যে দিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আইনজীবী মহিলার তার কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল এবং একটি সন্তান ছিল বলে যখন যুবককে জানায় যুবক নিজেও তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে চিড় ধরার কথা মহিলাকে জানায় বলে পুলিশকে জানায় মহিলা। সম্পর্কের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। এরপরই চলতি বছর অক্টোবর মাসের ৩ তারিখ মহিলাকে নিজের সল্টলেকের বাড়িতে ডেকে পাঠায় ব্যক্তি। সেখানেই তাকে ধর্ষনের চেষ্টা করে বলে ২৭ অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন মহিলা। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হলে আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার এখনও তদন্ত চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর