কলকাতা বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা, তৈরি বম্ব স্কোয়াড, দেখুন ভিডিও

কলকাতা বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা, তৈরি বম্ব স্কোয়াড, দেখুন ভিডিও

Published : Nov 01, 2019, 01:27 PM IST

 

  • দিল্লি বিমানবন্দরে উদ্ধার সন্দেহজনক ব্যাগ
  • এই ঘটনার পরেই নিরাপত্তা বাড়ানো হল কলকাতা বিমানবন্দরে

দিল্লি বিমানবন্দরে আরডিএক্স ভর্তি ব্যাগ উদ্ধারের খবর আসার পরেই কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হল। সূত্রের খবর, সিআইএসএফ ছাড়াও রাজ্য পুলিশ বাহিনীর সাহায্য নিয়ে ছয় স্তর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর চত্বর। বিমানবন্দরের ভিতরে তো বটেই, বাইরের প্রবেশ এবং বেরনোর পথেও সমস্ত গাড়িতে নাকা তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের মালপত্র খুঁটিয়ে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। মালপত্র তো বটেই, কোনও যাত্রীকে সন্দেহ হলেও তাঁকে আলাদা করে খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। তৈরি রাখা হয়েছে বম্ব স্কোয়াডকেও। 

বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। ব্যাগটি চিহ্নিত করার পরেই দ্রুত তা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পরে পুলিশ এবং সিআইএসএফ- এর সন্দেহ, ওই ট্রলি ব্যাগটিতে আরডিএক্স ঠাসা রয়েছে। এই ঘটনার পরই দেশের সবকটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। 
 

12:52Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?
04:00PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?