'তোমাকে কী রাজ্যপাল ফোন করে', বৈঠকের মাঝেই এসপি-কে প্রশ্ন মমতার

'তোমাকে কী রাজ্যপাল ফোন করে', বৈঠকের মাঝেই এসপি-কে প্রশ্ন মমতার

Published : Feb 03, 2022, 08:41 PM IST

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর বৈঠক। সেখানেই পূর্ব মেদিনীপুরের এসপি-কে প্রশ্ন মমতার। পূর্ব মেদিনীপুরের জেলা নিয়ে অভিযোগ আসছে, বললেন মমতা। পূর্ব মেদিনীপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, দাবি মমতার।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল মুখ্যমন্ত্রীর বৈঠক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইএএস, আইপিএস, জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে। সেখানেই পূর্ব মেদিনীপুরের এসপি-র সঙ্গে কথা বলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের মাঝেই এসপি-কে একাধিক প্রশ্ন করেন মমতা। পূর্ব মেদিনীপুরের জেলা নিয়ে অভিযোগ আসছে, বলেন মমতা। পূর্ব মেদিনীপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, দাবি মমতার। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে জিজ্ঞাসাও করেন তাঁর সেখানে কোনও অসুবিধা হচ্ছে কী না। পূর্ব মেদিনীপুরের এসপিএ-কে শক্ত হয়ে কাজ করার নির্দেশও দেন মমতা। এই বৈঠকের মাঝেই রাজ্যপালকে নিয়ে এসপি-কে প্রশ্ন মমতার। 'তোমাকে কী রাজ্যপাল ফোন করে', প্রশ্ন মমতার। রাজ্যপালকে নিয়ে প্রশ্ন করলে এসপি অবশ্য জানান তাঁর সঙ্গে রাজ্যপালের কোনও কথা হয়না। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি রাজ্য সরকারের হয়ে কাজ করছ। এই ঘটনা নিয়েই উঠেছে বিতর্কের ঝড়, শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার ভিডিও টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে ছাড়েননি রাজ্যপাল। 

04:42তমোঘ্নদের দেখতে এসে শশী পাঁজার আসল প্ল্যান ফাঁস সুকান্তর, দেখুন কী বলছেন
03:51ব্রিগেডের জনসভা থেকে পুলিশকে নিশানা সৌমিত্র খাঁ-এর, দেখুন কী বলছেন
04:11Suvendu Adhikari: 'হিসাব এবার হবেই' ব্রিগেডে মোদীর হুঙ্কারের পরেই শুভেন্দুর গর্জন! কী বললেন?
09:45PM Modi: 'সবকা সাথ, সবকা বিকাশ-এর সঙ্গে ওদের হিসাব করব' ব্রিগেডে হুঁশিয়ারি মোদীর
13:06Tapas Roy: আপনার ১২টা এবার বাজবে...মমতাকে ব্রিগেডে ধুয়ে দিলেন তাপস রায়
11:30PM Modi: 'আসল চোর কে, সবাই জানে, আপনার শেষের কাউন্টডাউন শুরু' ব্রিগেড থেকে কড়া বার্তা মোদীর
04:40BJP Brigade Rally: মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর সামনেই ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! কী বললেন? দেখুন
06:19BJP Brigade Rally: ব্রিগেডে মোদীর সভায় দিলীপ ঘোষের 'এন্ট্রি'! চরম আক্রমণ, কী বললেন?
07:52BJP Rally: ব্রিগেডে মোদীর সভার থিম 'দক্ষিণেশ্বর'! কেন কটাক্ষ করলেন কুণাল? দেখুন
03:01PM Modi Brigade Rally: মোদীর সভায় এসে দিদির বিরুদ্ধে যে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের
Read more