বাড়িতে থেকে পুজো উপভোগ করার বার্তা সৌরভের, পুজো নিয়ে আর কি বললেন দাদা দেখে নিন

বাড়িতে থেকে পুজো উপভোগ করার বার্তা সৌরভের, পুজো নিয়ে আর কি বললেন দাদা দেখে নিন

Published : Oct 21, 2020, 02:53 PM IST
  • এবার পুজোর একরকম বাধা হয়ে দাড়িয়েছে এই করোনা
  • তবে করোনা ভুলেই এবার পুজোয় নিয়ে মাতলেন সৌরভ
  • নিজের পাড়ার পুজোর উদ্বোধন করতে দেখা গেল তাঁকে
  • তবে সকলের উদ্দেশে বাড়িতেই পুজো উপভোগ করার বার্তা দিলেন তিনি 

 সারা বছর ধরে মানুষ পুজোর এই কটা দিনের অপেক্ষায় থাকে। আর সেই পুজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে করোনা যেন পিছুই ছাড়ছেনা। আর এবার পুজোরও বাধা হয়ে দাড়িয়েছে এই করোনা। তবে ইতিমধ্যেই কলকাতার প্রায় সব পুজোরই উদ্বোধন হয়ে গিয়েছে। চতুর্থির দিন নিজের পাড়ার পুজোর উদ্বোধনে দেখা গেল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রতিবছরই দাদা তাঁর নিজের পাড়ার পুজোর উদ্বোধন করে থাকেন। এবছরও তার অন্যথা হল না। মাস্ক পড়েই পাড়ার পুজো বেহালা চৌরাস্তা প্লেয়ার্স কর্নারের উদ্বোধন করতে দেখা গেল তাঁকে। প্রদীপ জ্বালিয়েই উদ্বোধন করলেন পাড়ার পুজোর। সেই সঙ্গেই সকলের উদ্দেশে বাড়িতেই পুজো উপভোগ করার বার্তা দিলেন তিনি। তিনি এও বললেন, পুজো প্রতি বছরই আসবে। এবছর একটু সতর্ক থাকলে সংক্রমণ কিছুটা হলেও ঠেকানো সম্ভব। তাই এবছর পুজোয় সকলকে সাবধানে থাকার বার্তা দিলেন তিনি।  

14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন
05:06'একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না' এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
07:28'পুরো পরিস্কার, ওঁকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই' শুভেন্দুর মন্তব্যে তোলপাড়! দেখুন
02:55যৌন হেনস্থা মামলায় ফিরদৌস শামিমকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
04:52ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে রাজ্যে DA দেবে, বড় ঘোষণা বঙ্গ বিজেপির
06:32Sujan Chakraborty: DA-এর ২ লক্ষ কোটি টাকা লুট করেছে মমতার সরকার, ধুয়ে দিলেন সুজন
08:34DA Protest: কালীঘাট অভিযানের পর এবার বাংলা বনধের ডাক সরকারি কর্মচারীদের
04:15বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের, দেখুন
09:54নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও
08:21শুভেন্দুকে কেন জুতো দেখালেন? বিস্ফোরক মন্তব্য সেই মহিলার! পাল্টা দিল বিজেপি