সল্টলেকের বাজারে হানা টাস্ক ফোর্সের, দেখুন ভিডিও

সল্টলেকের বাজারে হানা টাস্ক ফোর্সের, দেখুন ভিডিও

Published : Nov 26, 2019, 03:41 PM IST
  • বাজার আগুন
  • শীতের মরশুমেও আনাজের দাম উর্ধ্বমুখী
  • মূল্যবৃদ্ধিতে নাজেহাল মধ্য়বিত্ত বাঙালি
  • পুলিশকে সঙ্গে সল্টেলেকে বাজারে হানা টাস্ক ফোর্স প্রধানের

বাজারে আগুন। শীতের মরশুমেও আনাজের দাম কমছে না!  মূল্যবৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্নে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে কালোবাজারি ও ফড়েদের দাপট রুখতে টাস্ক ফোর্সকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার  সকালে পুলিশকে সঙ্গে নিয়ে সল্টলেকের জিএ মার্কেটে হাজির হন টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে। বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে আনাজের দামের খোঁজ খবর নেন তিনি। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও। টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্র কোলের বক্তব্য, এবার প্রকৃতির খামখেয়ালিপনা ও ঘুর্ণিঝড় বুলবুলের কারণে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে আনাজের দামও বেড়ে  গিয়েছে। এর আগে পুলিশকে সঙ্গে কলকাতার বিভিন্ন মার্কেটেও হানা দিয়েছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা।

07:20Chorbagan Stampede: পুজো দেখতে যাওয়াই কাল হল শ্রীপর্ণার! বৈদ্যবাটির বাড়িতে হাহাকার, শোকে পাথর
05:14Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে কারা ধৃত? ১০ দিনের হেফাজতে ধৃত ৭, ধৃতদের তালিকায় কারা?
14:02Kolkata Stampede: 'অনেক আবর্জনা বয়ে নিয়ে চলতে হচ্ছে' চোরবাগান বিপর্যয় কাণ্ডে ইঙ্গিতবাহী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
12:52Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
06:43Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
13:17TMC Protest: কলকাতায় জ্ঞানেশ আঁচ! রাজাবাজারে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী!, তৃণমূলের মিছিল একচুলও নড়তে পারল না!
11:21CM Suvendu: ঘুগনি বিক্রির পরামর্শ নয়! পুজোর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু দিলেন হাজার হাজার চাকরি
31:47West Bengal Police Recruitment 2026: পুজোর আগেই ১১ হাজারের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র, নভেম্বরেই আসছে নতুন বিজ্ঞপ্তি?
09:25CM Suvendu: 'এই আরশোলা-ছারপোকাদের...' চরম ইঙ্গিত শুভেন্দুর! বিঁধলেন বিকাশকেও
07:13Kolkata Protest: আশ্চর্য! জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কলকাতায় উঠল 'আজাদী' স্লোগান! বিক্ষোভ নিয়ে কী বার্তা ঐশীর?