কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকারী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মিছিলের ডাক বামপন্থীদের

কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সরকারী নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে মিছিলের ডাক বামপন্থীদের

Published : Jul 30, 2022, 11:23 PM IST

পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে  সোমবার কলকাতার রাজপথে আন্দোলন প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবিরা, কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য | 

পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে  সোমবার কলকাতার রাজপথে আন্দোলন প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবিরা | কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য | সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন পবিত্র সরকার, অনীক দত্ত, রাহুল ব্যানার্জী সহ আরো অনেকে | পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, টেটে নিয়োগ দুর্নীতি ও কোটি কোটি কালো টাকা উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামছেন বামপন্ধী বুদ্ধিজীবিরা | বিশিষ্টজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগস্ট মাসের প্রথম দিন, অর্থাৎ আসন্ন সপ্তাহের সোমবার দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, টেটে নিয়োগের দুর্নীতি ও কোটি কোটি কালো টাকা উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামছেন বামপন্থী বুদ্ধিজীবিরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশিষ্ট আইনজীবি বিকাশ ভট্টাচার্য। ওই দিন ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হওয়া মহামিছিলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আসার আহ্বান জানান বিকাশ রঞ্জন। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানালেন বিদ্যজনেরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক বলে লিখিত বিবৃতিতে জানান তাঁরা। বিবৃতিতে স্বাক্ষর করেন বিকাশ ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম, নাটক তথা চলচ্চিত্র অভিনেতা সুপ্রিয় দত্ত, লোক সংগীতকার শুভেন্দু মাইতি, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র সুরকার দেবজ্যোতি মিশ্র, নাট্যকার চন্দন সেন, শিক্ষাবিদ মালিনী ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, চিত্রপরিচালক অনীক দত্ত, সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট, অধ্যাপক শুভঙ্কর চক্রবর্তী, অভিনেতা অসিত বসু, চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী সহ আরো অনেকে।

03:45Suvendu Adhikari: সুন্দরবনের একাধিক আসনে হারবে তৃণমূল? শুভেন্দুর দাবিতে শোরগোল! দেখুন ভিডিও
06:06Suvendu Adhikari: তৃণমূলের মেয়াদ আর মাত্র ৬ সপ্তাহ! তারপর... শুভেন্দুর মন্তব্যে জল্পনা তুঙ্গে! দেখুন
04:30রাষ্ট্রপতিকে 'অসম্মান' নিয়ে মমতাকে ধুয়ে দিয়ে অনুরাগের বিস্ফোরক দাবি
04:28Gyanesh Kumar: বিক্ষোভ পিছু ছাড়ছে না জ্ঞানেশ কুমারের! তবে মেজাজ না হারিয়ে কী বললেন কালীঘাট মন্দিরে?
07:40রাতের পর সকালেও কালো পতাকা! বিক্ষোভের মাঝেই কালীঘাটে পুজো সারলেন জ্ঞানেশ কুমার, কী বললেন?
08:53Mamata Banerjee: আজ থেকেই ঢুকবে যুবসাথীর টাকা! ধরনা মঞ্চে মমতার আচমকা ঘোষণায় চাঞ্চল্য
07:32Suvendu Adhikari: 'রাজীব কুমারকে পুরস্কার, সুব্রত বক্সীকে অবসর' বিস্ফোরক দাবি শুভেন্দুর! দেখুন
06:49BJP vs TMC: তৃণমূলের চার বাজি! রাজীব-কোয়েল-মানেকা-বাবুল, মনোনয়ন জমা দিয়ে চ্যালেঞ্জ রাহুল সিনহার
09:06CPIM Protest: তৃণমূলের পর সিপিএম! নির্বাচন কমিশন ঘেরাও সেলিমদের, শুভেন্দুকে নিয়ে মন্তব্য বিমানের! দেখুন
14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন