ছয় বছর বয়সেই গানে ভূবন ভরাচ্ছে তানি-মুনি, একান্ত সাক্ষাৎকারে দুই ক্ষুদে প্রতিভা

ছয় বছর বয়সেই গানে ভূবন ভরাচ্ছে তানি-মুনি, একান্ত সাক্ষাৎকারে দুই ক্ষুদে প্রতিভা

Published : Jun 21, 2020, 12:13 PM IST
  • বাবার গান শুনে পুরো গান তুলে নিয়েছিল তানি-মুনি
  • তখন তানি-মুনি-র বয়স মাত্র ৩ বছর 
  • দুই যমজ বোনের গান শুনে তাজ্জব বাবা-মা 
  • তানি-মুনির বাবা দেবাশিসের প্যাশন গান 

একদিন বাবার রেকর্ডিং করা গান শুনে নিজেরাও গুনগুন করে ওঠে। তানি-মুনির এমন কীর্তি দেখে অবাক দেবাশিস ও তৃপ্তি। কারণ তখন তাঁদের দুই যমজ মেয়ের বয়স তিন বছর। আর যে গান শুনে দুই বোন গুনগুন করছিল সেটাও যথেষ্ট কঠিন গান। কিন্তু দুই বোন অনায়াসে গেয়ে যাচ্ছিল সেই গান। দেবাশিস জানিয়েছেন, মনে হচ্ছিল তাঁর দুই মেয়ের গলায় যেন সাক্ষাৎ সরস্বতী ভর করেছে। গান শুনে অবাক তানি-মুনির মা তৃপ্তি। দেবাশিস ও তৃপ্তি দু'জনে মিলে ঠিক করলেন  মেয়েদের গানের প্রারম্ভিক তালিম দেওয়া হবে। কিন্তু শিক্ষক। স্ত্রী তৃপ্তির জেদাজেদিতে তানি-মুনির শিক্ষক বনে গেলেন বাবা দেবাশিস। কারণ, দেবাশিসও স্কুল ও কলেজ লাইফে ক্লাসিক্যালের তালিম নিয়েছিলেন। তবে, পেশাগত জীবনের ব্যস্ততায় গানকে আর কেরিয়ার করা সম্ভব হয়নি। ফলে, মেয়েদেরকে গানের তালিম দিতে দিতে নিজের স্বপ্নকে যেন ফেরি করতে শুরু করেছিলেন দেবাশিস। তাঁর দেওয়া তালিমে মেয়েদের প্রতিভাকে সযত্নে লালিত করতে থাকেন তৃপ্তি। ২০১৯-এর মধ্যমগ্রামে দেবাশিস-তৃপ্তিদের আবাসনে দুর্গাপুজোর সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে তাক লাগিয়ে দেয় তানি-মুনি। শুরু হয়ে যায় দুই বোনের প্রতিভার যাত্রা। এই মুহূর্তে ইউটিউব থেকে ফেসবুক-সবখানে ভাইরাল হচ্ছে তানি-মুনির গানের ভিডিও। এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বলেছে দুই বোন তানি-মুনি। 
 

08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
09:29CM Suvendu: আবেদন করেও টাকা পাবেন না কারা? এবার কড়া যাচাই! বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
06:50SRFTI Clash: বিক্ষোভের নামে এমন তাণ্ডব! রাজনীতির আঁচ এবার স্বামীজির ছবিতেও? SRFTI-তে ধুন্ধুমার!
08:27Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
18:03TMC on Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করে বাংলায় ফের নির্বাচন করতে হবে...' কুণালের 'আজব' দাবিতে তোলপাড়!
13:28Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
08:04Congress on BJP: 'মিলনের সঙ্গে শুভেন্দুও ছিলেন', নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক শুভঙ্কর
20:44Kunal Ghosh: 'বেইমান, বকলেস পরা...একটা...' ফের ঝাঁঝিয়ে উঠলেন কুণাল! ঠিক কী বললেন?
14:25Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?