কাউন্সিলরই যেন পুলিশ, লাঠি উঁচিয়ে তুলে দিলেন তৃণমূলের অবরোধ, দেখুন ভিডিও

কাউন্সিলরই যেন পুলিশ, লাঠি উঁচিয়ে তুলে দিলেন তৃণমূলের অবরোধ, দেখুন ভিডিও

Published : Jul 22, 2019, 03:28 PM IST
  • বেহালার রায় বাহাদুর রোডের ঘটনা
  • পুলিশের ভূমিকায় দেখা গেল কাউন্সিলরকে
  • লাঠি হাতে তুলে দিলেন অবরোধ
     

তৃণমূল কর্মীদের অবরোধ তুলতে ব্যর্থ হল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের ভূমিকায় অবতীর্ণ হলেন এলাকার তৃণমূল কাউন্সিলরই। পুলিশের লাঠি উঁচিয়ে দলীয় কর্মীদের দিকে তেড়ে গিয়ে অবরোধ তুলে দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটল বেহালায় কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওযার্ডে। 

একুশে জুলাইয়ের সমাবেশের পরেই তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালার রায়বাহাদুর রোড এলাকা। বিজেপি-র অভিযোগ, একটি রক্তদান শিবির চলাকালীন সেখানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দশ থেকে বারোজন দুষ্কৃতী। তার জেরে মহিলা সহ পাঁচ থেকে ছ' জন আহত হন বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তৃণমূল কর্মীকে মারধর করে বিজেপি-র কর্মী সমর্থকরা। এই নিয়েই এলাকায় উত্তেজনা ছড়ায়। বেহালা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পাল্টা রায়বাহাদুর রোড অবরোধ করেন তৃণমূল সমর্থকরা। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পরে এলাকার কাউন্সিলর এবং কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং এসে পুলিশের লাঠি হাতে নিয়ে দলীয় কর্মীদের অবরোধ তুলে দেন। 
 

10:44WB Election 2026: চাঞ্চল্যকর তথ্য! ৪০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে? নিষ্পত্তি হতে আর কতদিন?
05:00Suvendu Adhikari: কমিশনের কড়া দাওয়াই! কী বললেন শুভেন্দু? তোলপাড় রাজ্য রাজনীতি!
03:33Suvendu Adhikari: ভোটের ঠিক আধঘণ্টা আগে DA ঘোষণা! মমতার টুইট নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
12:51West Bengal Election 2026 Dates: ২৯৪ আসন, ২ দফা, চমক কমিশনের! প্রতিক্রিয়া দিতে গিয়ে কী বললেন কুণাল ঘোষ?
07:26Dev Adhikari: স্বাস্থ্যসাথী ইস্যুতে স্বরূপ বিশ্বাসকে এ কী বলছেন দেব? দেখুন ভিডিও
04:42তমোঘ্নদের দেখতে এসে শশী পাঁজার আসল প্ল্যান ফাঁস সুকান্তর, দেখুন কী বলছেন
03:51ব্রিগেডের জনসভা থেকে পুলিশকে নিশানা সৌমিত্র খাঁ-এর, দেখুন কী বলছেন
04:11Suvendu Adhikari: 'হিসাব এবার হবেই' ব্রিগেডে মোদীর হুঙ্কারের পরেই শুভেন্দুর গর্জন! কী বললেন?
09:45PM Modi: 'সবকা সাথ, সবকা বিকাশ-এর সঙ্গে ওদের হিসাব করব' ব্রিগেডে হুঁশিয়ারি মোদীর
13:06Tapas Roy: আপনার ১২টা এবার বাজবে...মমতাকে ব্রিগেডে ধুয়ে দিলেন তাপস রায়