কীভাবে কাটমানির হিসেব রাখতেন তৃণমূল সাংসদ, শুনুন প্রমোটারের অভিযোগ, দেখুন ভিডিও

কীভাবে কাটমানির হিসেব রাখতেন তৃণমূল সাংসদ, শুনুন প্রমোটারের অভিযোগ, দেখুন ভিডিও

Published : Jun 22, 2019, 02:12 PM IST
  • কাটমানি বিতর্কে এবার তৃণমূল সাংসদ শান্তনু সেন
  • কাউন্সিলর থাকাকালীন তোলা আদায়ের অভিযোগ
  • অভিযোগ অস্বীকার তৃণমূল সাংসদের
  • মানহানির মামলা করছেন তৃণমূল সাংসদ
     

তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আদায় করার অভিযোগ তুললেন এক প্রমোটার। শান্তনুবাবু কলকাতা পুরসভার কাউন্সিলর থাকাকালীন এই টাকা নিয়েছেন বলে দাবি সিঁথি এলাকায় কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমুন্ত চৌধুরী নামে এক প্রমোটাারের। সুমন্তবাবুর অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন যে কোনও আবাসন বা নির্মাণকাজে হাত দিলেই তাঁর থেকে কাঠা  পিছু ২ লক্ষ টাকা করে আদায় করতেন শান্তনু সেন। ওই ব্যবসায়ীর দাবি, নিজের মোবাইলেই তোলার টাকার হিসেব রাখতেন তৃণমূল সাংসদ।

শুধু তাই নয়, নিজের ইমারতি দ্রব্যের ব্যবসা থাকা সত্ত্বেও সিন্ডিকেটের থেকে তাঁকে নির্মাণ সামগ্রী কিনতে বাধ্য করা হত বলেও অভিযোগ ওই প্রমোটারের। বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধেও একই অভিযোগ করেছেন তিনি। পাল্টা শান্তনুবাবুর অভিযোগ, ওই প্রমোটারের বিরুদ্ধে মানহানির মামলা করছেন তিনি। 

রাজ্যসভার সাংসদ হওয়ার পাশাপাশি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন আইএমএ-র সভাপতির পদেও রয়েছেন শান্তনুবাবু। সাংসদ হওয়ার আগে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শান্তনুবাবু।


 

04:41প্রবল বৃষ্টিতে বিপর্যয় আলিপুর চিড়িয়াখানায়, জলে নেমে মোকাবিলায় মন্ত্রী অগ্নিমিত্রার
06:13Maoist Pushpa Surrender: জালে ১০ লক্ষ টাকার পুষ্পা!, কলকাতায় জঙ্গলের রানির নাটকীয় কায়দায় আত্মসমর্পণ!
08:31CM Suvendu: সাতসকালে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু! বাগবাজার ঘাটে সকাল সকাল কী বার্তা দিলেন?
06:14CM Suvendu: শুভেন্দুর পাশে ববি-জুঁইরা, কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর ক্যারিশ্মায় ধরাশায়ী দিদির দল!
06:46CM Suvendu: 'সব আছে, কিন্তু ইচ্ছা নেই, আর ছিলও না' কার উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? দেখুন বুঝে যাবেন
05:04SSC Scam: দুর্নীতর নিয়োগে 'স্বচ্ছতা'র কথা বলে লোক হাসালেন অভিষেক, এড়িয়ে গেলেন আসল প্রশ্ন
07:13Egg Attack: 'কুণালকে সেদ্ধ ডিম দেওয়া উচিৎ ছিল' চরম মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের!
03:48Kunal Ghosh: এবার 'ডিম থেরাপি' কুণাল ঘোষকে! দিদির বাড়ির সামনেই ঘটে গেল, দেখুন ভিডিও
05:33Abhishek Banerjee: নেই রক্ষাকবচ, নিয়োগ দুর্নীতি মামালায় আজ ফের ED-র মুখোমুখি ভাইপো! গ্রেফতার হবেন আজই?
08:13Recruitment Scams: আজই গ্রেফতার হবেন? এবার নিয়োগ দুর্নীতির ফাঁসে অভিষেক, ছুটলেন ED-র কাছে