অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ উল্টোডাঙা উড়ালপুল! দুর্ভোগের ফিরিস্তি শুনু়ন বিশেষজ্ঞর মুখেই

অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ উল্টোডাঙা উড়ালপুল! দুর্ভোগের ফিরিস্তি শুনু়ন বিশেষজ্ঞর মুখেই

arka deb |  
Published : Jul 11, 2019, 04:48 PM IST
  • মঙ্গলবার রাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল উল্টোডাঙ্গা উড়ালপুল
  •  তিনদিনের জন্যে যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

এদিন সেতুর ডিজাইনার অমিতাভ ঘোষাল উল্টোডাঙ্গা ব্রিজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন কেএমডিএর সিইও অন্তরা আচার্য, এবং সংস্থার অন্যতম ইঞ্জিনিয়ার আশিস সেন।  তারাই সমস্ত দিক খতিয়ে দেখে জানিয়ে দেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হচ্ছে উল্টোডাঙ্গা উড়ালপুল।

মঙ্গলবার সন্ধেয় কেএমডিএ-র  একদল ইঞ্জিনিয়র ব্রিজ পরিদর্শনে এসেএই ফাটল দেখতে পান। ফাটলটি ছিল বিমানবন্দর-সল্টলেক উড়ালপুলের সেই পুরনো স্তম্ভটিতেই। বলা চলে তাদের তৎপরতাতেই  বিরাট কোনও দুর্ঘটনা আটকানো সম্ভব হয়। বিপদ বুঝেই এই পরিদর্শক টিম কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটকে সতর্ক করে। সঙ্গে সঙ্গেই শুরু হয় তৎপরতা। ব্রিজের ওপর সব রকম গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। গার্ডরেল লাগিয়ে দেয় ব্রিজের মুখে।

বিপদ কমলেও ভোগান্তি শুরু হয় অন্য ভাবে। দুই দিকেই উড়ালপুল বন্ধ থাকায়, হাটকো মোড়ের ওপর চাপ বাড়তে থাকে। কার্যত চিংড়িঘাটার পর থেকেই বারংবার স্তব্ধ হয়ে যায় যান চলাচল। কলকাতা পুলিশ যাতায়াতের অন্য রুটের সন্ধান দিলেও খুব সুরাহা হয়নি। গতদিনও সন্ধের পর থেকে যানজট তৈরি হতে থাকে এই  ব্রিজ সংলগ্ন এলাকায়।  এখন এই নতুন ঘোষণায় কলকাতা ট্রাফিক পুলিশের কাছে প্রধান চ্যালেঞ্জ এই অঞ্চলের যানচলাচলকে স্বাভাবিক রাখা।

14:05Holi 2026: ভোটের আগেই ভবানীপুরে গেরুয়া ঝড়! দোলের সকালে বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু, দেখুন
05:06'একজনের ১০০টা বাচ্চা থাকতে পারে না' এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
07:28'পুরো পরিস্কার, ওঁকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই' শুভেন্দুর মন্তব্যে তোলপাড়! দেখুন
02:55যৌন হেনস্থা মামলায় ফিরদৌস শামিমকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
04:52ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে রাজ্যে DA দেবে, বড় ঘোষণা বঙ্গ বিজেপির
06:32Sujan Chakraborty: DA-এর ২ লক্ষ কোটি টাকা লুট করেছে মমতার সরকার, ধুয়ে দিলেন সুজন
08:34DA Protest: কালীঘাট অভিযানের পর এবার বাংলা বনধের ডাক সরকারি কর্মচারীদের
04:15বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে আক্রমণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের, দেখুন
09:54নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও
08:21শুভেন্দুকে কেন জুতো দেখালেন? বিস্ফোরক মন্তব্য সেই মহিলার! পাল্টা দিল বিজেপি