১০২ কেজির বাঘা আড়, দামে পাল্লা দিল টাটকা ইলিশের সঙ্গে, দেখুন ভিডিও

১০২ কেজির বাঘা আড়, দামে পাল্লা দিল টাটকা ইলিশের সঙ্গে, দেখুন ভিডিও

Published : Jul 06, 2019, 03:15 PM ISTUpdated : Jul 06, 2019, 04:16 PM IST
  • তিস্তা নদীতে ধরা পড়ল বাঘা আড় মাছ
  • মাছের ওজন ১০২ কেজি
  • মাছ দেখতে উৎসাহ জলপাইগুড়ির বাজারে
  • কেজি প্রতি হাজার টাকা দরে বিক্রি হল মাছ

চল্লিশ, পঞ্চাশ নয়। একেবারে ১০২ কেজির বাঘা আড়। আর তা ঘিরেই শনিবার সকাল থেকে হইচই কাণ্ড জলপাইগুড়ির স্টেশন বাজারে। একে উইকেন্ড, তার উপরে বিশালাকৃতি মাছ। আর তা দেখতে এবং কিনতে মাছ বিক্রেতা জ্যোতিষ রায়ের দোকানে উপচে পড়া ভিড় উৎসুক জনতার। কিন্তু সাধ থাকলেই তো হলনা, দামে যে টাটকা ইলিশের সঙ্গে পাল্লা দিচ্ছে তিস্তার বাঘা আড়। কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হল দৈত্যাকার মাছটি। 

শুক্রবার গজলডোবা পর্যটন হাব সংলগ্ন তিস্তা নদীতে এই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। ৬০০ টাকা কেজি দরে সেটি কেনেন জলপাইগুড়ির মাছ বিক্রেতা জ্যোতিষবাবু। শুক্রবার আর মাছটি বেচেননি তিনি। শনিবার চড়া দামে তা বিক্রি করা হয়। তিস্তায় আগে নিয়মিত বাঘা আড়ের দেখা মিললেও ইদানিংকালে এমন প্রমাণ সাইজের মাছের দেখা পাওয়া যায়নি।

06:27সনাতন ধর্মগ্রন্থে ইচ্ছাকৃত বিকৃতির বিস্ফোরক অভিযোগ রামদেবের, যোগগুরুর বড় পদক্ষেপ
10:58Cyclone Arnab Impact: অর্ণবের তাণ্ডবে কাঁপছে অন্ধ্রপ্রদেশ! রাস্তায় গাছ, ছিঁড়ল বিদ্যুতের তার, কোথায় কতটা ক্ষয়ক্ষতি?
08:04Cyclone Arnab Update: ফুঁসছে সমুদ্র, বন্দরে সারি সারি নৌকা! অর্ণবের প্রভাবে কী অবস্থা গোপালপুরে?
05:54Cyclone Arnab Landfall: ফুঁসছে সমুদ্র, বাড়ছে ঢেউ, সাথে আতঙ্ক! অর্ণবের দাপটে কাঁপছে গোপালপুর
08:08Cyclone Arnab Landfall: ১৫০ কিমি বেগে আছড়ে পড়ল 'অর্ণব'! কী অবস্থা অন্ধ্রপ্রদেশের?
08:12Cyclone Arnab Update: 'অর্ণবের' খেলা শুরু! ফুঁসছে পুরীর সমুদ্র, আগামীকাল কী হবে?
08:04Cyclone Arnab Update: চোখের নিমেষে শক্তি বাড়াল 'অর্ণব'! বিশাখাপত্তনমে শুরু তাণ্ডব! আগামী ২৪ ঘণ্টায় কী অপেক্ষা করছে?
14:47Kharge on Modi: খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি! পাল্টা জবাব রাজনাথদের, কংগ্রেসকে নিশানা বিজেপির!
06:32Kharge on Modi: 'মোদী কা বাপ ভি জায়েগা' মোদীর প্রয়াত বাবাকে নিয়ে একী বললেন খাড়গে? দেশজুড়ে বিতর্ক! ক্ষমা চাওয়ার দাবি BJP-র!
04:04রাহুল গান্ধী তো পার্টটাইম নেতা, INDIA ব়্যালির আগে কটাক্ষ শিবরাজ সিংয়ের